সালমান এফ রহমানের পক্ষে লড়তে চান বিদেশি আইনজীবী, বার কাউন্সিলে আবেদন

Ayesha Siddika | আপডেট: ৩০ আগস্ট ২০২৬ - ১০:২৭:০৩ পিএম

ডেস্ক নিউজ : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের পক্ষে লড়তে চান বিদেশি আইনজীবী। গ্রায়াম এল হল নামের ওই আনজীবী এরই মধ্যে বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করেছেন।

গত ২৪ আগস্ট গ্রায়াম এল হল বাংলাদেশ বার কাউন্সিলের সচিবের কাছে এ আবেদন করেন। বিষয়টি রোববার (৩০ আগস্ট) দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেন সালমান এফ রহমানের এক আইনজীবী।
এর আগে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমান ও সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের পক্ষে মামলা লড়তে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন করা হয়েছিল।
২০২৫ সালের ১০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের বিচারিক প্যানেলে আসামিপক্ষে আবেদন করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী।
গত বছরের ৪ ডিসেম্বর তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। অভিযোগে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের সময় তাদের ফোনালাপে আন্দোলনকারীদের ‘শেষ করে দেওয়ার’ কথা বলা হয়েছিল।

তাদের উসকানিমূলক বক্তব্যের পর ২০২৪ সালের ১৯ জুলাইসহ পরবর্তী সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করা হয়। সালমান এফ রহমান ও আনিসুল হক এরই মধ্যে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার হয়ে কারাগারে আছেন। তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর সাক্ষ্যগ্রহণ চলছে।  

 

 

আয়শা/৩০ অগাস্ট ২০২৬,/রাত ১০:২২

▎সর্বশেষ

ad