সবার মানবাধিকার নিশ্চিত করাই বর্তমান সরকারের অগ্রাধিকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Ayesha Siddika | আপডেট: ২৫ আগস্ট ২০২৬ - ০৭:৩৮:৫০ পিএম

ডেস্ক নিউজ : দলমত নির্বিশেষে দেশের সকল নাগরিকের মানবাধিকার সুরক্ষাই সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আজ (মঙ্গলবার, ২৫ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনের প্রেক্ষিতে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, রোহিঙ্গা সমস্যা মূলত একটি রাজনৈতিক সংকট, তাই এর সমাধানও রাজনৈতিকভাবেই নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে জাতিসংঘসহ আন্তর্জাতিক অংশীদারদের সক্রিয় সমর্থন আদায়ে কাজ করছে সরকার।
তিনি আরও উল্লেখ করেন, সংকট নিরসনে মিয়ানমারের সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক উভয় মাধ্যমেই যোগাযোগ বজায় রয়েছে। পাশাপাশি চীনের পক্ষ থেকে জোরালো সহযোগিতার প্রতিশ্রুতি পাওয়া গেছে এবং মালয়েশিয়া ও তুরস্কসহ অন্যান্য মুসলিম দেশকে সঙ্গে নিয়ে কূটনৈতিক চাপ সৃষ্টির প্রক্রিয়া চলছে।
জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়ায় আন্তর্জাতিক পরিমণ্ডলে সরকারের অবস্থান ও কূটনৈতিক দরকষাকষির সক্ষমতা আগের চেয়ে অনেক বেশি সুদৃঢ় ও মর্যাদাপূর্ণ বলেও মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

 

 

আয়শা/২৫ অগাস্ট ২০২৬,/সন্ধ্যা ৭:৩৬

▎সর্বশেষ

ad