ম্যানসিটি তারকার নতুন প্রেমের গুঞ্জন

Ayesha Siddika | আপডেট: ২৫ আগস্ট ২০২৬ - ০৮:২৩:০২ পিএম

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার সিটি ও পর্তুগিজ তারকা রুবেন দিয়াস এবার নতুন প্রেমে মজেছেন। জনপ্রিয় ব্রিটিশ টেলিভিশ উপস্থাপিকা মায়া জামার সঙ্গে সম্পর্কের ইতি টানার কয়েক মাস না যেতেই আবার নতুন সম্পর্কে জড়ানোর গুঞ্জন উঠেছে এই ডিফেন্ডারকে নিয়ে।

জনপ্রিয় রিয়ালিটি শো ‘লাভ আইল্যান্ড ইউ’খ্যাত তারকার সাথে ১৮ মাসের সম্পর্কে ইতি টানেন। বিচ্ছেদের কয়েক মাস না যেতেই জার্মান মডেল ভ্যালেন্টিনা বেস্টের (যিনি ‘ভ্যালি’ নামেও পরিচিত) সাথে নতুন প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে এই ম্যানসিটি তারকার। 

সম্প্রতি ২৮ বছর বয়সী জার্মান মডেল ভ্যালেন্টিনা বেস্ট তার টিকটক ও সোশ্যাল প্ল্যাটফর্মে ডিয়াসের চেশায়ারের বাড়ির রান্নাঘর, জিম এবং শোবার ঘরের বেশ কিছু ভিডিও ক্লিপ পোস্ট করেন। এরপর নতুন প্রেমর বিষয়টি প্রকাশ্যে আসে।

ভক্তরা মায়ার আগের ছবিগুলো থেকে শোবার ঘরের সাজসজ্জা এবং একটি সেলফি থেকে আধুনিক ৪০ লাখ পাউন্ডের প্রাসাদটি চিনতে পেরেছিলেন।

এছাড়া বাড়িটির রান্নাঘর ও জিম দেখেও চেনা সহজ হয়েছে, কারণ বাড়িটি পূর্বে একটি ওমাজ চ্যারিটি ড্রর তালিকায় তালিকাভুক্ত ছিল। ২৯ বছর বয়সী রুবেন এবং ৩১ বছর বয়সী ‘লাভ আইল্যান্ড’-এর উপস্থাপিকা মায়া গত বছর বড়দিনের ঠিক আগে বাড়িটি কিনেছিলেন।

কিন্তু এপ্রিলে তাদের বিচ্ছেদ হয়ে যায়। জানা যায়, এই জার্মান মডেলের সাথে ২০২৪ সালে দিয়াসের পরিচয় হয়। সোশ্যাল প্ল্যাটফর্মে তার ১ লাখ ৭০ হাজার অনুসারী রয়েছে এবং তিনি বিশ্বভ্রমণের ছবি শেয়ার করেন।

 

 

আয়শা/২৫ অগাস্ট ২০২৬,/রাত ৮:২২

▎সর্বশেষ

ad