মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা

Ayesha Siddika | আপডেট: ২৫ আগস্ট ২০২৬ - ০৮:৫১:৪৬ পিএম

সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি : মোটরসাইকেলের সাইলেন্সর পরিবর্তন করে বিকট শব্দ করে আতঙ্ক সৃষ্টির অপরাধে নওগাঁয় সাকলাইন মোস্তাক (রাতুল) নামে এক কিশোরের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে শহরের মুক্তির মোড় জেলা পরিষদ পার্কের গেটে আটক করা হয়। তিনি বগুড়া জেলার আদমদীঘি থানার দেলুনজো গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তারা স্বপরিবারে নওগাঁ শহরের চকদেব জনকল্যান মহল্লায় ভাড়া বাড়িতে বসবাস করেন।

স্থানীয়রা জানান- ওই কিশোর গত কয়েকদিন থেকে সুজুকি জিক্সার ১৫০ সিসি মোটরসাইকেল নিয়ে শহরের বিভিন্ন সড়কে বিকট শব্দ করে চলাচল করছিল। এতে পথচারীদের মাঝে ভয় ও আতঙ্ক বিরাজ করছিল। মঙ্গলবার দুপুর ১২টার দিকে স্থানীয় কয়েকজন শহরের মুক্তির মোড় জেলা পরিষদ পার্কের গেটের কাছে মোটরসাইকেলটি ধরে ট্রাফিক পুলিশকে সংবাদ দেয়। পরে ট্রাফিক পুলিশ এসে মোটরসাইকেলটি মামলা দেওয়া সহ জব্দ করে।

নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও পিএম বালিকা উচ্চ বিদ্যালয় ছুটির সময় বেপারোয়া মোটরসাইকেল চালক বিশেষ করে কিশোরদের দৌরাত্ব ও আনাগোনা বেড়ে যায়। প্রশাসনকে এ ব্যাপারে নজরদারি বাড়ানো দাবী জানানো হয়েছে। ওই কিশোরের মা বলেন- ছেলে বাবা-মা’র কথা মানতে চাইনা। তার সঙ্গে আমরা পেরে উঠতে পারছিনা। একপ্রকার জোর করেই মোটরসাইকেলটি কিনতে আমাদেরকে বাধ্য করেছে। ছেলে অনলাইন টুকটাক কাজ করে আয় করে। তার নিজের কিছু টাকা আছে। ওই টাকা দিয়ে মোটরসাইকেলের এসব পরিবর্তন করেছে। বলা যায় তার কাছে অনেকটা অসহায়।

নওগাঁ ট্রাফিক পুলিশের সার্জেন্ট জগদীশ চন্দ্র বলেন- মোটরসাইকেলের সাইলেন্সর পরিবর্তন করে বিকট শব্দ করে। সড়ক পরিবহন আইন অনুযায়ি যা আইন বিরোধী। ড্রাইভিং না থাকায় এবং সাইলেন্সর পরিবর্তন করে বিকট শব্দ করায় তার বিরুদ্ধে মামলা দিয়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। মোটরসাইকেল থেকে সাইলেন্সরটি খুলে নেওয়া হবে যা অফেরতযোগ্য।গত ১৮ আগস্ট (মঙ্গলবার) বিকেল সাড়ে ৫টায় শহরের কেডির মোড়ে বেপারোয়া দ্রুতগতির মোটরসাইকেলের চাপায় নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সাবেক হিসাবরক্ষক আব্দুস সাত্তার (৬৫) মারা যান।

 

 

আয়শা/২৫ অগাস্ট ২০২৬,/রাত ৮:৪০

▎সর্বশেষ

ad