ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

রাশিয়ায় বোমা বিস্ফোরণে তিনজন নিহত, আহত ২১

Anima Rakhi | আপডেট: ০২ আগস্ট ২০২৬ - ১১:১৯:১৩ এএম

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কোর কেন্দ্রস্থলে একটি অভিজাত রেস্তোরাঁর কাছে এক নারীর বহন করা ঘরে তৈরি বোমা বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। ভয়াবহ এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২১ জন। কর্তৃপক্ষ বলছে, মস্কোর স্থানীয় সময় শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশের বরাতে রয়টার্স জানিয়েছে, মস্কোর কুদ্রিন্সকায়া স্কয়ারে স্ট্যালিনের সময়কালীন সাতটি আকাশচুম্বী ভবনের একটিতে অবস্থিত এক ইতালীয় রেস্তোরাঁর কাছে বিস্ফোরণটি ঘটে। রাশিয়ার সন্ত্রাসবিরোধী কমিটি জানিয়েছে, অজ্ঞাত এক নারী ওই রেস্তোরাঁয় প্রবেশের চেষ্টা করেছিল কিন্তু এক নিরাপত্তা রক্ষী তাকে বাধা দেয়।

বার্তা সংস্থা রিয়া জানিয়েছে, এরপর বালত্সি রোসসি ইতালীয় রেস্তোরাঁয় কাছে বোমা বিস্ফোরণে ওই নারী, নিরাপত্তা রক্ষী ও এক ক্রেতা নিহত হয়।

পুলিশ জানিয়েছে, যে ২১ জন আহত হয়েছে তাদের জখম বিভিন্ন ধরনের।রিয়ার প্রকাশিত ভিডিওতে ঘটনাস্থলে ব্যাপক অস্ত্রে সজ্জিত আইন প্রয়োগকারী কর্মকর্তাদের দেখা গেছে। স্থানটিতে জনসাধারণের প্রবেশ বন্ধ রাখা হয়েছে।

কর্তৃপক্ষ হতাহতদের নাম প্রকাশ করেনি আর কারা এ হামলার জন্য দায়ী হতে পারে, সে বিষয়েও কিছু বলেনি।

ইউক্রেইনের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে চার বছরেরও বেশি সময় পার হওয়ার পর রাশিয়ার এফএসবি নিরাপত্তা পরিষেবা বছরের শুরুতে জানিয়েছিল, কর্তৃপক্ষ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সুরক্ষা জোরদার করবে। বেশ কয়েকটি হাই প্রোফাইল হত্যাকাণ্ড ও হত্যাচেষ্টার পর এসবের দায় কিইভের ওপর চাপিয়েছিল তারা।

দৈনিক কোমারসান্ত সংবাদপত্র নিজেদের সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এ হামলার উদ্দেশ্য ছিল রেস্তোরাঁর বারান্দায় গ্রীষ্মকালীন পরিবেশ উপভোগ করতে থাকা অতিথিদের হত্যা করা। আর ওই নারী হয়তো জানতো না তার সঙ্গে একটি বোমা রয়েছে কারণ অন্য কেউ দূর থেকে বোমাটির বিস্ফোরণ ঘটিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

রেস্তোরাঁটির ওয়েবসাইটে জানানো হয়েছে, একটি ব্যক্তিগত অনুষ্ঠানের জন্য শনিবার এটি বন্ধ রাখা হয়েছে।

কিউটিভি/অনিমা/০২ অগাস্ট ২০২৬,/সকাল ১১:১৮

▎সর্বশেষ

ad