ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

ফাইনালটিই ছিল আর্জেন্টিনার হয়ে মেসির শেষ ম্যাচ—সতীর্থের স্বীকারোক্তি

Ayesha Siddika | আপডেট: ২৫ জুলাই ২০২৬ - ০৫:২৮:৪৪ পিএম

স্পোর্টস ডেস্ক : বোকা জুনিয়র্সের এই মিডফিল্ডার ও অধিনায়ক জাতীয় দলে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং পিএসজিতে একসাথে খেলার সুবাদে মেসির অন্যতম ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত। আর সে কারণেই মিক্সড জোনে আর্জেন্টিনার জার্সিতে মেসির সম্ভাব্য অবসর নিয়ে তার দেওয়া বক্তব্য ভক্তদের হৃদয়ে গভীরভাবে আঘাত হেনেছে।

সংবাদমাধ্যমের উদ্দেশ্যে তিনি যে কথাটি বলেন, তা কোনো আর্জেন্টাইন ভক্তই শুনতে চাননি। পারেদেস বলেন, ‘কষ্ট হয়, কারণ বিশ্বকাপজুড়ে আমরা যেমনটা বলেছিলাম, আমরা চাইনি শেষ ম্যাচটা এত দ্রুত চলে আসুক। আমার মনে হয়, ও (মেসি) সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল যে ওটাই ছিল জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ।’

কথাটি তিনি বেশ শান্ত সুরেই বলেছেন, যেন বহু আগেই এই বাস্তবতা তিনি মেনে নিয়েছেন। অবশ্য ৩৯ বছর বয়সে এসে এবং অসংখ্য লড়াইয়ের অভিজ্ঞতা ঝুলিতে নিয়ে মেসি যে তার শেষ বিশ্বকাপ খেলে ফেলেছেন, এতে অবাক হওয়ার কিছু নেই। তবে আসল ধাক্কাটা অন্য জায়গায়, দেশের জার্সিতেও তাকে হয়তো আর কখনওই খেলতে দেখা যাবে না, এবং জাতীয় দলের হয়ে তার শেষ স্মৃতি হয়ে থাকবে ফাইনালে আরও একটি হার এবং এরপর অঝোর ধারায় ঝরা অশ্রু।
অবশ্য পারেদেস সঙ্গে সঙ্গেই এই আশাটুকুও প্রকাশ করেন, যেন মেসি এখনই জাতীয় দলের হয়ে তার গৌরবময় ক্যারিয়ারের ইতি না টানেন। তিনি বলেন, ‘আশা করি এমনটা হবে না, আশা করি সে খেলা চালিয়ে যাবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত তারই। যেটাতে সে খুশি হবে, নিশ্চিতভাবেই সেটা আমাদেরও আনন্দ দেবে।’নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে এই মিডফিল্ডারও কিছুটা সংশয় প্রকাশ করেন এবং সতর্কবার্তা দেন, ‘আমি জানি না, এটি একটি প্রক্রিয়া। আমাদের এটি হজম করতে হবে, ভাবনা-চিন্তা করতে হবে, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। নিশ্চিতভাবেই এটি এমন একটি বিষয় যা নিয়ে আমাদের আলোচনা করতে হবে।’


অনিশ্চিত ভবিষ্যতের দিকে দৃষ্টি রেখে এই বোকা জুনিয়র্স তারকা শেষ করেন, ‘অনেকের জন্যই খেলা চালিয়ে যাওয়া বা না যাওয়ার সিদ্ধান্তটি বেশ কঠিন হতে যাচ্ছে। এটি একটি চমৎকার ও দুর্দান্ত এক সফর ছিল; আমরা বড় বড় অর্জন এনেছি। তবে এই ধারাবাহিকতা বজায় রাখা এবং দল হিসেবে এভাবে পারফর্ম করে যাওয়া অনেক কঠিন হবে। আমাদের অনেক কিছু বিবেচনা করতে হবে এবং কোচের সাথে কথা বলে ঠাণ্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে।’

আয়শা/২৫ জুলাই ২০২৬,/বিকাল ৫:২২

▎সর্বশেষ

ad