ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

Ayesha Siddika | আপডেট: ২৪ জুলাই ২০২৬ - ০৭:০১:১৪ পিএম

স্পোর্টস ডেস্ক : একটা সময় ছিল যখন ঝাঁকড়া চুলের বাবরি দোলানো ফুটবলারদের দেখা যেত। আশির দশকে শুরু হয়ে দুই হাজার সালের আগ পর্যন্ত এই ট্রেন্ড ছিল। ঝাঁকড়া চুলের বাবরি দোলানো তারকারা ছিলেন কার্লোস ভালদেরামো, ডেভিড বেকহ্যাম, গ্যাব্রিয়েল বাতিস্তুতা ও রোনালদিনহোরা।

এখন স্টাইলে পরিবর্তন এসেছে। ফুটবলাররা এখন ফেড কাট দিয়ে মাঠ নামতে পছন্দ করেন। তবে একটু ব্যতিক্রম মার্ক কুকুরেয়া, মাতেও গুয়েন্ডোজি ও বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরী। কুকুরেয়ার লম্বা চুল রাখার পেছনের গল্পটা অবশ্য হৃদয়বিদারক। অন্যরা কাঁচির নিচে নিজেদের সঁপে দিতে পারলেও স্পেনের ডিফেন্ডার সহজে পারবেন না। কেন পারবেন না তারই গল্প এবার শুনিয়েছেন ২৮ বছর বয়সি ডিফেন্ডার।

বড় ছেলের জন্যই তিনিই চুল কাটেন না। কুকুরেয়ার তিন সন্তান। মাতেও, রিও ও বেলা। এর মধ্যে বড় ছেলে মাতেও অটিজমে ভুগছেন। ৩ বছর বয়সে তার এ সমস্যা ধরা পড়ে। মাতেও লম্বা চুল পছন্দ করে বলেই আর চুল কাটতে পারেন না। কুকুরেয়ার মনে ভয়, যদি কখনো তাকে ভুলে যায় ছেলে, তখন যেন লম্বা চুল মাতেওকে চিনতে সহায়তা করে। ছেলে মাতেওর চুল তার মতোই।

লম্বা চুল রাখার পেছনের গল্প বলতে গিয়ে চোখ ভিজে আসা বিশ্বকাপজয়ী কুকুরেয়া বলেছেন, ‘আমার বিশেষ চাহিদা সম্পন্ন এক ছেলে আছে। টাকা-পয়সা না থাকার পরিবর্তে আমার ছেলে যদি সুস্থ থাকত আমি খুশি হতাম। চুল বড় করেছি কারণ আমার ছেলে পছন্দ করে। এক মুহূর্তের জন্যও যদি সে আমাকে ভুলে যায় অন্তত এই চুল দেখে যেন চিনতে পারে।’

 

 

আয়শা/২৪ জুলাই ২০২৬,/সন্ধ্যা ৭:০০

▎সর্বশেষ

ad