ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

গ্রামে চিকিৎসার অভাবে কেউ যেন প্রাণ না হারায়: ডা. জুবাইদা

Ayesha Siddika | আপডেট: ২৩ জুলাই ২০২৬ - ১১:১৮:৩৪ পিএম

ডেস্ক নিউজ : জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, আগামীর বাংলাদেশে যেন কোনো রোগাক্রান্ত গ্রামবাসী চিকিৎসার অভাবে প্রাণ না হারায়, কোনো অন্তঃসত্ত্বা মাকে যেন না হারাই। এমনকি কোনো নবজাতক যেন তার মায়ের কোল খালি করে চলে না যায়। এমন একটি চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা যায়, যা পৃথিবীর বুকে দৃষ্টান্ত স্থাপন করবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল ও কলেজ অডিটোরিয়ামে আয়োজিত ‘বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষাক্ষেত্রে কৃতিত্বের সম্মাননা’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডা. জুবাইদা বলেন, ডাক্তারদের দিকেই তাকিয়ে আছে দেশ। নিশ্চয়ই মেধা, শ্রম, অধ্যবসায় ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে গড়ে তুলবেন সকলের কাঙ্ক্ষিত চিকিৎসা ব্যবস্থা। দেশের গ্রামাঞ্চলে চিকিৎসকের অভাবে গ্রামবাসীরা সঠিক সময়ে চিকিৎসা থেকে বঞ্চিত হন। কিন্তু দেশবাসীকে সেবার লক্ষ্য নিয়ে এগিয়ে গেলে নিশ্চয়ই এই সমস্যারও সমাধান আছে।

তিনি আরও বলেন, দেশে প্রতি ১ হাজার মানুষের বিপরীতে চিকিৎসকের সংখ্যা মাত্র ০ দশমিক ৮৩। অর্থাৎ একজন চিকিৎসককে গড়ে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৮০০ রোগীর সেবা দিতে হয়। গ্রামাঞ্চলে এই অনুপাত আরও বৈষম্যপূর্ণ। তবে আমরা যদি শিক্ষাজীবন থেকেই দেশসেবার অঙ্গীকারে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হই, তাহলে এই পরিস্থিতির পরিবর্তন সম্ভব।

ডা. জুবাইদা বলেন, দেশের ৭০ থেকে ৭৫ শতাংশ চিকিৎসক শহরাঞ্চলে কর্মরত, অথচ দেশের ৭৮ শতাংশ মানুষ বসবাস করেন গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে। এছাড়া প্রতি ১ হাজার মানুষের বিপরীতে নার্সের সংখ্যা মাত্র ০ দশমিক ৫৪৯। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ড অনুযায়ী, প্রতি ১ হাজার মানুষের জন্য ২ দশমিক ২৮ জন চিকিৎসক এবং ১ দশমিক ৪৮ জন নার্স থাকা উচিত। অথচ দেশে সরকারি চিকিৎসকের অনুপাত প্রতি ৬ হাজার ৫০০ জনে মাত্র একজন।

 

 

আয়শা/২৩ জুলাই ২০২৬,/রাত ১১:১৫

▎সর্বশেষ

ad