ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

মেসিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

Ayesha Siddika | আপডেট: ২৩ জুলাই ২০২৬ - ১১:০৪:৩৩ পিএম

ডেস্ক নিউজ : ২০২৬ ফিফা বিশ্বকাপ চলাকালীন জাতীয় দল এবং ফুটবলারদের লক্ষ্য করে চালানো অপপ্রচার ও বিভ্রান্তিকর প্রচারণার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

ফুটবল ট্র্যান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানোর দেওয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে, দল ও খেলোয়াড়দের বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগ, বিকৃত বা অকাট্য প্রমাণহীন ছবি এবং বিনা প্রমাণের নানান দাবির বিরুদ্ধে মানহানির মামলা করতে যাচ্ছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।
এএফএ কোনো ছাড় না দিয়ে সবক্ষেত্রেই আইনি লড়াই চালাবে। কেবল বড় বড় মূলধারার মিডিয়া আউটলেটই নয়, বরং এক্স (সাবেক টুইটার), ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের যেসব অ্যাকাউন্ট থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে, সেগুলোকে চিহ্নিত করা হচ্ছে।

ইতোমধ্যেই এএফএ-র আইনি দল প্রমাণ সংগ্রহ, বিতর্কিত পোস্ট চিহ্নিতকরণ এবং আনুষঙ্গিক তথ্য-উপাত্ত জমানোর কাজ শুরু করেছে। এএফএ স্পষ্ট বার্তা দিয়েছে যে, ফুটবলারদের সম্মানহানি করে এমন যেকোনো বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে তারা।

 

 

আয়শা/২৩ জুলাই ২০২৬,/রাত ১১:০০

▎সর্বশেষ

ad