ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন?

Ayesha Siddika | আপডেট: ২৩ জুলাই ২০২৬ - ১১:১৩:০৩ পিএম

বিনোদন ডেস্ক : তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয় অভিনীত শেষ সিনেমা ‘জননায়গন’। এটি বিজয়ের শেষ সিনেমা। এ কারণেই এটি দেখার জন্য মুখিয়ে ছিলেন তার ভক্ত-অনুরাগীরা। গত ৯ জানুয়ারি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল।

কিন্তু নানা জটিলতার কারণে থমকে যায় মুক্তি। বৃহস্পতিবার (২৩ জুলাই) দীর্ঘ ৭ মাস অপেক্ষার পর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। ‘জননায়গন’ সিনেমা মুক্তির পর ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। এনডিটিভি পাঁচে ৩ রেটিং দিয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ সিনেমা হওয়ায় অভিনয়শিল্পীদের পারিশ্রমিক নিয়েও নানা আলোচনা চলছে।

বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই সিনেমার জন্য ২২০-২৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৮০-৩৫০ কোটি টাকা) পারিশ্রমিক নিয়েছেন বিজয়। পরিচালক এইচ. বিনোথ সিনেমাটি পরিচালনার জন্য ২৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩১ কোটি টাকা) পারিশ্রমিক পেয়েছেন। অন্যদিকে, ‘লিও’ ও ‘জেলার’-এর মতো ব্লকবাস্টার সিনেমার সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর সিনেমাটির জন্য ১৩ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৬ কোটি টাকা) পারিশ্রমিক নিয়েছেন।

‘জননায়গন’ সিনেমার নায়িকা পূজা হেগড়ে ৬ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৭ কোটি টাকা) পারিশ্রমিক পেয়েছেন বলে জানা গেছে। প্রধান খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল। তিনি পেয়েছেন ৫-১০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬-১২ কোটি টাকা)। 

ভারতীয় সিনেমার দাপুটে অভিনেতা প্রকাশ রাজ ৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি টাকা), প্রিয়ামণি ও গৌতম বাসুদেব মেনন প্রত্যেকে ৩ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি টাকা) এবং নারাইন ২ কোটি ৫০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি টাকার বেশি) পারিশ্রমিক নিয়েছেন বলে জানা গেছে।

এদিকে ভিন্ন প্রতিবেদনে মামিতা বাইজুর পারিশ্রমিক ৬০ লাখ থেকে ২ কোটি রুপির মধ্যে বলে উল্লেখ করা হয়েছে। তবে এসব পারিশ্রমিকের কোনো তথ্যই সিনেমাটির নির্মাতারা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি। 

 

 

আয়শা/২৩ জুলাই ২০২৬,/রাত ১১:১২

▎সর্বশেষ

ad