ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

আর্জেন্টিনার ইতিহাসে আবারও সেই জুলাই অভিশাপের পুনরাবৃত্তি!

Ayesha Siddika | আপডেট: ২০ জুলাই ২০২৬ - ০৬:৪২:১২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ফুটবলের মহাকাব্যে আর্জেন্টিনা এক অমর নাম। তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা ১৯৭৮, ১৯৮৬ এবং ২০২২ সালে সোনালী ট্রফি উঁচিয়ে বিশ্বজয় করেছিল। তবে ফিফা বিশ্বকাপের ইতিহাসের পাতা ওল্টালে দেখা যায়, ‘জুলাই’ মাসটি আর্জেন্টিনার জন্য এক পরম আক্ষেপের নাম।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ ফিফা বিশ্বকাপের মেগা ফাইনালে স্পেনকে ১-০ গোলে হারিয়ে শিরোপা উৎসব করতে পারল না আলবিসেলেস্তেরা; বরং জুলাইয়ের সেই পুরানো আক্ষেপের খাতায় যোগ হলো নতুন এক কালো অধ্যায়। আর্জেন্টিনার এই জুলাই-বিভীষিকার ইতিহাস বেশ পুরনো। ১৯৩০ সালে উরুগুয়ের মাটিতে বসা প্রথম বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল ৩০ জুলাই। সেবার প্রথমার্ধ শেষে এগিয়ে থেকেও স্বাগতিক উরুগুয়ের কাছে ৪-২ ব্যবধানে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল আর্জেন্টিনার।

এরপর দীর্ঘ ৬০ বছরের অপেক্ষা শেষে ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপে আবারও ফাইনালে ওঠে ম্যারাডোনার দল। কিন্তু ৮ জুলাই রোমের ফাইনালে আন্দ্রেয়াস ব্রেমের বিতর্কিত পেনাল্টি গোলে পশ্চিম জার্মানির কাছে ১-০ ব্যবধানে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের।
জুলাই মাসের পরবর্তী ক্ষতটি তৈরি হয় ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে। লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে আর্জেন্টিনা ফাইনালে উঠলেও ১৩ জুলাই রিও ডি জেনেইরোর ঐতিহাসিক মারাকানায় অতিরিক্ত সময়ে মারিও গ্যোটজের গোলে জার্মানির কাছে আবারও ১-০ ব্যবধানে স্বপ্ন চূর্ণ হয়।
যদিও ২০২২ সালের কাতার বিশ্বকাপে বদলে গিয়েছিল আর্জেন্টিনার ফাইনাল ভাগ্য। সেবার মধ্যপ্রাচ্যের আবহাওয়ার কারণে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল নভেম্বর-ডিসেম্বর মাসে, আর ডিসেম্বরের সেই মহাকাব্যিক ফাইনালে ফ্রান্সকে হারিয়ে বিশ্বজয় করেছিলেন লিওনেল মেসি। এর আগের ১৯৭৮ ও ১৯৮৬ সালের দুটি শিরোপাও আর্জেন্টিনা জিতেছিল জুন মাসে। অর্থাৎ, বিশ্বজয়ের সুবাস আর্জেন্টিনা সবসময় পেয়েছে জুন কিংবা ডিসেম্বরে।

ক্যালেন্ডারের পাতায় আবারও সেই জুলাই ফিরে আসতেই ফুটবল দেবতা লিখলেন একই ট্র্যাজিক চিত্রনাট্য। ফাইনালের আগে জুলাইয়ের অভিশাপ কাটিয়ে নতুন ইতিহাস লেখার যে স্বপ্ন কোটি ভক্ত বুনেছিলেন, ১-০ গোলের এই হারের মাধ্যমে তা আবারও বিষাদে পরিণত হলো। জুলাই মাসের ফাইনালে চার-চারটি তিক্ত পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হলো আর্জেন্টিনাকে।

 

 

আয়শা/২০ জুলাই ২০২৬,/বিকাল ৫:৪০

▎সর্বশেষ

ad