ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

দাড়ি না কাটার সেই ‘প্রতিশ্রুতি’ রাখবেন লামিনে ইয়ামাল?

Ayesha Siddika | আপডেট: ২১ জুলাই ২০২৬ - ১২:০৩:২৪ এএম

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে প্রথমবার পা রেখেই ইতিহাস গড়লেন লামিনে ইয়ামাল। মাত্র ১৯ বছর বয়সেই উঁচিয়ে ধরলেন বিশ্বফুটবলের শ্রেষ্ঠত্বের ট্রফি। বিশ্বজয়ের এই মহা-আনন্দের রাতে এখন আলোচনায় উঠে এসেছে টুর্নামেন্ট শুরুর আগে ভক্তদের দেয়া তার সেই জনপ্রিয় ও মজার প্রতিশ্রুতিটি!

বিশ্বকাপের লড়াই শুরুর ঠিক আগমুহূর্তে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে ১৮ বছর বয়সী ইয়ামাল বলেছিলেন, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি, বিশ্বকাপ জিততে পারলে টানা তিন সপ্তাহ দাড়ি-গোঁফ কাটব না। পাশাপাশি ১০০টি বিটস ব্র্যান্ডের হেডফোনও উপহার দেব।’ বিশ্বমুকুট জেতার পর তরুণ এই তারকা কি তার কথা রাখবেন? সেটিই এখন দেখার বিষয়।

পুরো আসরেই স্পেনের শুরুর একাদশে ছিলেন ইয়ামাল (কেবল কেপ ভার্দের বিপক্ষে নেমেছিলেন বদলি হিসেবে)। চোট কাটিয়ে টুর্নামেন্ট শুরু করায় কিছুটা ব্যাকফুটে থাকলেও পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের রক্ষণভাগকে সবসময় চাপে রেখেছেন তিনি। আর্জেন্টিনার বিরুদ্ধে ফাইনালের ১-০ গোলের জয়ে একাধিক বড় রেকর্ডও গড়েছেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। ১৯ বছর ৬ দিন বয়সে বিশ্বকাপ জিতে ইয়ামাল যৌথভাবে ইতিহাসের চতুর্থ সর্বকনিষ্ঠ বিশ্বকাপজয়ী খেলোয়াড়ের তালিকায় নাম লিখিয়েছেন।

অন্যদিকে তার সতীর্থ পাউ কুবারসি (১৯ বছর ১৭৮ দিন) হয়েছেন সপ্তম সর্বকনিষ্ঠ। পেলের (১৭ বছর ২৪৯ দিন) পর ফিফা বিশ্বকাপ ফাইনালে খেলা ইতিহাসের তৃতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার এখন ইয়ামাল। এর বাইরে ফুটবল ইতিহাসে তিনিই প্রথম টিনএজার, যিনি একই সঙ্গে ইউরো এবং ফিফা বিশ্বকাপ- উভয় বড় শিরোপা জয়ের অনন্য রেকর্ড গড়েছেন।

আয়শা/২০ জুলাই ২০২৬,/রাত ১২:০০
▎সর্বশেষ

ad