ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

সাধারণ মানুষের দুর্ভোগ বন্ধ হওয়া প্রয়োজন: চরমোনাই পীর

Ayesha Siddika | আপডেট: ২০ জুলাই ২০২৬ - ১১:৫১:৫০ পিএম

ডেস্ক নিউজ : দেশের আইনশৃঙ্খলা, বিচারব্যবস্থা ও অর্থপাচারের প্রসঙ্গ তুলে চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির মুফতি রেজাউল করিম বলেছেন, নিরপরাধ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, অর্থপাচার এবং সাধারণ মানুষের দুর্ভোগ বন্ধ হওয়া প্রয়োজন। সোমবার রাতে নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা ও মহানগরের দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। 

নগরীর কালিরবাজারে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বলেন, যারা স্বাধীনভাবে ও শান্তিতে বসবাস করতে চান, তাদের জন্য ইসলাম ছাড়া অন্য কোনো নীতি বা আদর্শের মাধ্যমে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি বলেন, ২০২৬ সালের জাতীয় নির্বাচন নিয়ে তিনি শতভাগ মানসিকভাবে পরিষ্কার এবং অতীত, বর্তমান ও ভবিষ্যতের সব কিছুই আল্লাহর ইচ্ছায় সংঘটিত হচ্ছে বলে বিশ্বাস করেন।

ইসলামের নামে বিভিন্ন রাজনৈতিক দলের বিভক্তির সমালোচনা করে তিনি বলেন, ইসলামের কথা বললেও তারা একসঙ্গে চলতে বা রাজনীতি করতে পারেনি। তার দাবি, ইসলামের নামে যে বিভ্রান্তি ছিল, তা এখন মানুষের কাছে স্পষ্ট হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশই প্রকৃত ইসলামী রাজনীতির প্রতিনিধিত্ব করছে।

সম্মেলনে নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি হিসেবে দ্বীন ইসলাম, সহ-সভাপতি হিসেবে মুফতি মাসুম বিল্লাহ এবং সেক্রেটারি হিসেবে মো. সুলতান মাহমুদের নাম ঘোষণা করা হয়। এছাড়া নারায়ণগঞ্জ ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি হিসেবে মো. আব্দুর রশিদ, সহ-সভাপতি হিসেবে ফারুক আহমেদ মুনশি এবং সেক্রেটারি হিসেবে মাওলানা শিব্বির আহমেদের নাম ঘোষণা করা হয়।

 

 

আয়শা/২০ জুলাই ২০২৬,/রাত ১১:৩৩

▎সর্বশেষ

ad