ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়রা?

Ayesha Siddika | আপডেট: ২০ জুলাই ২০২৬ - ১১:৪০:০৯ পিএম

স্পোর্টস ডেস্ক : বড় কোনো টুর্নামেন্ট বা চ্যাম্পিয়নশিপ জয়ের পর খেলোয়াড়দের অনেক সময় গোলপোস্টের জাল কেটে বা ছিঁড়ে নিয়ে যেতে দেখা যায়। ফুটবল কিংবা ল্যাক্রসের মতো খেলায় এটি বহুদিনের একটি ঐতিহ্য, যা বিজয়ের স্মৃতি ধরে রাখার বিশেষ প্রতীক হিসেবে বিবেচিত হয়।

সোমবার (২০ জুলাই) বাংলাদেশ সময় আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছে স্পেন। এদিন শিরোপা নিশ্চিত হওয়ার পর বিজয়ী দলের খেলোয়াড়রা গোলের জালের অংশ কেটে নিজেদের কাছে সংরক্ষণ করেন।
জানা গেছে, তাদের কাছে এটি শুধু একটি জালের টুকরো নয়, বরং ক্যারিয়ারের সবচেয়ে গৌরবময় মুহূর্তের স্মারক। অনেকেই এটিকে সৌভাগ্যের প্রতীক হিসেবেও মনে করেন।
বিশ্ব ফুটবলে এই উদযাপন নতুন মাত্রা পায় যখন স্প্যানিশ ডিফেন্ডার জেরার্ড পিকে একাধিক বড় শিরোপা জয়ের পর গোলের জালের অংশ কেটে স্মারক হিসেবে সংরক্ষণ করেন। এরপর ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দলের খেলোয়াড়দের মধ্যেও এই রীতি জনপ্রিয় হয়ে ওঠে।
বর্তমানে বড় কোনো ফাইনাল বা গুরুত্বপূর্ণ শিরোপা জয়ের পর গোলপোস্টের জালের একটি অংশ সংগ্রহ করা অনেক দলের জন্য এক ধরনের ঐতিহ্যে পরিণত হয়েছে। এটি বিজয়ের আনন্দ উদযাপনের পাশাপাশি ইতিহাসের একটি অংশ নিজের কাছে ধরে রাখারও প্রতীক।

 

 

আয়শা/২০ জুলাই ২০২৬,/রাত ১১:৩৩

▎সর্বশেষ

ad