ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

আফগানিস্তানে বন্যায় ২০ জন নিহত, নিখোঁজ ১০০

Anima Rakhi | আপডেট: ২১ জুলাই ২০২৬ - ১০:১০:০৪ এএম

আন্তর্জাতিক ডেস্ক :  আফগানিস্তানের নুরিস্তান প্রদেশে ভয়াবহ বন্যায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। সোমবার আঘাত হানা এই আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে নিখোঁজ রয়েছেন আরও শতাধিক মানুষ।

পাকিস্তানের সীমান্তবর্তী এই প্রদেশের রাজধানী পারুন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। নদীর তীরের যে জায়গাগুলোতে আগে জমজমাট দোকানপাট ছিল, সেখানে এখন কেবলই কাদার স্তূপ। আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (এএনডিএমএ) জানিয়েছে, এখন পর্যন্ত ২০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৮০ জনেরও বেশি মানুষ।

নুরিস্তানের গভর্নরের কার্যালয় জানিয়েছে, নিখোঁজদের মধ্যে শহরের মেয়রসহ বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা রয়েছেন। বন্যার পানির তোড়ে ভেসে আসা বড় বড় পাথরের নিচে কোনো উদ্ধারকারী সরঞ্জাম ছাড়াই প্রিয়জনদের খুঁজছেন স্থানীয়রা। শহরের একটি এনজিওর প্রধান জানান, বন্যায় পৌরসভা ভবন, একাধিক হোটেল এবং কয়েক ডজন দোকান পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

আফগান সরকারের শীর্ষ মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এই প্রাণহানি ও বিপুল সম্পদের ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধারকারী সংস্থাগুলো মানুষের জীবন বাঁচাতে গুরুত্বের সঙ্গে কাজ করছে।

জলবায়ু পরিবর্তনের কারণে আফগানিস্তানে এ ধরনের বন্যা মারাত্মক আকার ধারণ করেছে। এর আগে গত এপ্রিলে বন্যা ও বৃষ্টিতে প্রায় ১৫০ জন এবং মে মাসে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছিল। নতুন করে বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস থাকায় বাসিন্দাদের নদীর তীরবর্তী এলাকা থেকে দূরে থাকার সতর্কবার্তা দিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।

কিউটিভি/অনিমা/২১ জুলাই ২০২৬,/সকাল ১০:০৯

▎সর্বশেষ

ad