ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

যুদ্ধের মধ্যেও বিশ্বকাপের উন্মাদনা, স্পেনের জয়ে গাজায় উল্লাস

Ayesha Siddika | আপডেট: ২০ জুলাই ২০২৬ - ০৪:১৬:৫১ পিএম

স্পোর্টিস ডেস্ক : গাজা উপত্যকার মধ্যাঞ্চলের নুসেইরাত শরণার্থী শিবিরের বিভিন্ন ক্যাফেতে জড়ো হয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল উপভোগ করেছেন ফিলিস্তিনিরা। অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে স্পেন শিরোপা জয়ের পর সেখানে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন তারা।

যুদ্ধ এবং প্রতিদিনের কঠিন বাস্তবতার মধ্যেও এই আয়োজন গাজার বাসিন্দাদের জন্য কয়েক ঘণ্টার স্বস্তি এনে দেয়। বিশ্বকাপের ফাইনাল দেখার মাধ্যমে তারা কিছু সময়ের জন্য যুদ্ধের চাপ ও মানবিক সংকটের কঠিন পরিস্থিতি থেকে মন সরিয়ে রাখতে পেরেছিলেন।
নুসেইরাত শরণার্থী শিবিরের অনেক দর্শকই স্পেনকে সমর্থন করেছেন। তাদের মতে, দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি জনগণের প্রতি স্পেনের সমর্থনের কারণেই তারা এই দলটির পাশে দাঁড়িয়েছেন। ফাইনাল দেখতে আসা গাজার এক বাসিন্দা বলেন, আমরা স্পেনকে সমর্থন করতে একত্রিত হয়েছি, কারণ দেশটি বহু বছর ধরে ফিলিস্তিনি জনগণের পাশে রয়েছে।

তিনি আরও বলেন, এই সমাবেশের মাধ্যমে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানানো দেশগুলোর প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি শান্তির বার্তাও দেওয়া হয়েছে। গাজার বাসিন্দাদের ভাষ্য, তারা এমন একটি জাতি, যারা শান্তি চায়। রোববার অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। এর আগে ২০১০ সালে প্রথমবার বিশ্বকাপ জিতেছিল স্প্যানিশরা। অন্যদিকে, ২০২২ সালে কাতার বিশ্বকাপের শিরোপাজয়ী আর্জেন্টিনা এবার নিজেদের শিরোপা ধরে রাখতে পারেনি।

তথ্যসূত্র: আলজাজিরা, আনাদোলু এজেন্সি, রয়টার্স

 

 

আয়শা/২০ জুলাই ২০২৬,/বিকাল ৪:১৪

▎সর্বশেষ

ad