ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

যেভাবে আগে থেকেই ইএ স্পোর্টস জানত স্পেন চ্যাম্পিয়ন হবে

Ayesha Siddika | আপডেট: ২০ জুলাই ২০২৬ - ১১:৩৫:১৫ পিএম

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে হবে—এ নিয়ে ভবিষ্যদ্বাণী করা সহজ নয়। তবে সেই কঠিন কাজটিই যেন নিয়মিত করে দেখাচ্ছে ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ইএ স্পোর্টস। ২০২৬ বিশ্বকাপে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে টানা পঞ্চমবারের মতো বিশ্বকাপের চ্যাম্পিয়ন সঠিকভাবে পূর্বাভাস দিল প্রতিষ্ঠানটি।

বিশ্বকাপ শুরুর দুই দিন আগে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ইএ স্পোর্টস জানিয়েছিল—এবারের চ্যাম্পিয়ন হবে স্পেন। টুর্নামেন্ট শেষে সেই ভবিষ্যদ্বাণী হুবহু মিলে গেছে। বিশ্বকাপের ফাইনালে রোববার বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হওয়া ম্যাচে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্পেন। মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচের ১০৬তম মিনিটে স্পেনের হয়ে জয়সূচক গোলটি করেন ফেরান তোরেস।

এর আগে সবশেষ ২০১০ সালে শিরোপা জিতেছিল স্পেন। সেবারও তাদের পক্ষে ভবিষ্যদ্বাণী করেছিল ইএ স্পোর্টস। এরপর ২০১৪ সালে জার্মানি, ২০১৮ সালে ফ্রান্স এবং ২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে পূর্বাভাস দিয়েছিল ইএ স্পোর্টস। চারবারই তাদের পূর্বাভাস হুবহু মিলে গিয়েছিল। ২০২৬ সালে স্পেন চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে টানা পঞ্চমবারের মতো সঠিক ভবিষ্যদ্বাণী করল তারা।

প্রশ্ন হচ্ছে কীভাবে এমন সঠিক ভবিষ্যদ্বাণী করছে ইএ স্পোর্টস? ভিডিও গেম নির্মাতা গেম নির্মাতা প্রতিষ্ঠানটির ভবিষ্যদ্বাণী কিন্তু শুধু অনুমান নয়। তাদের ডেভেলপার দল খেলোয়াড়দের বর্তমান পারফরম্যান্স, দলীয় শক্তি, সম্ভাব্য ম্যাচআপ, কৌশলগত তথ্য এবং পরিসংখ্যান বিশ্লেষণ করে বিশেষ সিমুলেশনের মাধ্যমে পুরো টুর্নামেন্ট চালায়। সেই সিমুলেশন থেকেই সম্ভাব্য চ্যাম্পিয়নের নাম বেরিয়ে আসে। 

২০২৬ বিশ্বকাপে স্পেন ও ফ্রান্সকে শুরু থেকেই অন্যতম ফেবারিট ধরা হলেও কেপ ভার্দের মতো দলও চমক দেখিয়েছে। শুরুর ম্যাচেই স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দেয় আফ্রিকার দেশটি। তবে এরপর ঘুরে দাঁড়ায় স্পেন। পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করে তারা। শিরোপার পথে বেলজিয়াম, পর্তুগাল ও ফ্রান্সের মতো শক্তিশালী দলকে হারায় লা রোজারা।

স্পেনের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন দুই তরুণ তারকা লামিনে ইয়ামাল ও পাউ কুবারসি। মাত্র ১৯ বছর বয়সেই দুজনই নিজেদের প্রথম বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করে নজর কাড়েন। কুবারসি জিতেছেন সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের (গোল্ডেন বল) পুরস্কার জিতেছেন স্পেনের মিডফিল্ডার রদ্রি। এর আগে ২০২৪ সালের ব্যালন ডি’অর এবং ইউরোর সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন।

 

 

আয়শা/২০ জুলাই ২০২৬,/রাত ১১:৩৩

▎সর্বশেষ

ad