ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

আর্জেন্টিনা জুলাই মাসে তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলে একবারও জিততে পারেনি

Ayesha Siddika | আপডেট: ১৯ জুলাই ২০২৬ - ০৭:৪৭:২১ পিএম

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ফাইনাল বিবেচনায় আর্জেন্টিনার জন্য জুলাই মাসটি অপয়াই কি না! এই মাসে তিনবার বিশ্বকাপ ফাইনাল খেলে তিনবার শিরোপা হাতছাড়া করেছে তারা। যার শুরুটা হয় ১৯৩০ সালে প্রথম আসর দিয়ে। ওই আসর শুরু হয় ১৩ জুলাই। ৩০ জুলাইয়ের ফাইনালে আর্জেন্টিনা হেরে যায় উরুগুয়ের কাছে।

আর্জেন্টিনা দ্বিতীয়বার রানার্সআপ হয় ১৯৯০ সালে ইতালিতে বসা আসরে। জুন-জুলাইয়ের ওই আসরে গ্রুপপর্বে সোভিয়েত ইউনিয়ন, রাউন্ড অব সিক্সটিনে ব্রাজিল, কোয়ার্টার ফাইনালে যুগোস্লাভিয়া ও সেমিফাইনালে ইতালিকে হারিয়ে ফাইনালে উঠা আর্জেন্টিনা হারে পশ্চিম জার্মানির কাছে। ২০১৪ সালে ব্রাজিলেও জুন-জুলাইয়ে বিশ্বকাপ বসেছিল।

আর্জেন্টিনা এই আসরেও জার্মানির কাছে শিরোপা খোয়ায়। তারা গ্রুপপর্বে বসনিয়া, ইরান ও নাইজেরিয়াকে, রাউন্ড অব সিক্সটিনে সুইজারল্যান্ডকে, কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ও সেমিফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়েছিল। এবারও জুলাই মাস। মেটলাইফের ফাইনালে আজ স্পেনের মুখোমুখি হবে লিওনেল মেসির দল। এই জুলাইয়ে তারা শিরোপা জিততে পারবে তো?

 

 

আয়শা/১৯ জুলাই ২০২৬,/সন্ধ্যা ৭:৪৪

▎সর্বশেষ

ad