ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

রাতে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল, একাদশ এবং প্রস্তুতির কী খবর?

Ayesha Siddika | আপডেট: ১৯ জুলাই ২০২৬ - ০৭:১৫:৩৮ পিএম

স্পোর্টস ডেস্ক : বাজে আবহাওয়ার কারণে ফাইনালের আগে আর্জেন্টিনার শেষ অনুশীলন নিয়ে শঙ্কা ছিল। শঙ্কা আছে দলটির শিরোপা ধরে রাখা নিয়েও। তবে অনুশীলনে একেবারেই নির্ভার ছিলেন মেসি-মার্টিনেজরা। পুরোটা সময়ই ব্যস্ত ছিলেন খুনসুটি এবং হাস্যরসে।

অবশ্য, এটা তো বাইরের রুপ। মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ে নামার আগে ভেতরে ভেতরে কতটা চাপ অনুভব করছেন মেসিরা, সেটা আন্দাজ করা কঠিন। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত আর্জেন্টিনাকে কেউই হারাতে পারেনি। প্রতিটিম্যাচে তারা হাজির হয়েছে নতুন রূপে। স্পেনের বিশ্বকাপজয়ী কোচ দেল বস্ক বলেছেন, ‘স্কালোনির এই দলটা বেশ চতুর।’     

তবে শুধু চতুরতা নয়, আর্জেন্টিনার শক্তির জায়গা একতা। এই একতার ওপর ভর করেই ফাইনালে উঠেছে মেসিরা। শিরোপার মঞ্চে তাই আরও একবার একসঙ্গে জ্বলে ওঠার অপেক্ষায় আলবিসেলেস্তিরা।
ফাইনালের মঞ্চে শুরুর একাদশে পরিবর্তন আনছেন স্কালোনি, ফিরছেন মন্তিয়েল। লামিনকে আটকানোর দায়িত্ব নেবেন তালিয়াফিকো। আক্রমণে লউতারো আর মিডফিল্ডে থাকতে পারেন সিমিওনে।
 
স্পেনের চার ডিফেন্ডার। মিডে দুর্দান্ত করা রদ্রিকেও রাখা হয়েছে এই তালিকায়। আর্জেন্টিনার ভরসা অবশ্য শুধু রোমেরোতে। আক্রমণে শীর্ষ দশে কেউ জায়গা না পেলেও ক্রিয়েটিভ মিডে লামিনের সঙ্গে আছেন দানি ওলমো। অন্যদিকে, আর্জেন্টিনার ক্ষেত্রে এখানে মেসিই সেরা।
 
এবারের বিশ্বকাপে যেখানে সাত গোল হজম করেছে আর্জেন্টিনা, সেখানে স্পেন মাত্র এক। সবশেষ দেখায় তাদের কাছে আলবিসেলেস্তেরা বিধ্বস্ত হয়েছিল ৬-১ ব্যবধানে। যদিও বিশ্বকাপে দু’দলের একমাত্র দেখায় জয় মেসিদের। 

 

 

আয়শা/১৯ জুলাই ২০২৬,/সন্ধ্যা ৭:১৪

▎সর্বশেষ

ad