ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

বিশ্বকাপে এক আসরে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা ‘মিডফিল্ডার’ বেলিংহাম

Ayesha Siddika | আপডেট: ১৯ জুলাই ২০২৬ - ০৪:২৮:৫০ পিএম

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফুটবলবিশ্ব দেখল এক অবিশ্বাস্য, শ্বাসরুদ্ধকর এবং রেকর্ড ভঙ্গের লড়াই। ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে টুর্নামেন্টের ব্রোঞ্জ পদক নিজেদের করে নিয়েছে থমাস টুখেলের ইংল্যান্ড। 

আধুনিক ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি গোল হওয়া এই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি শুধু গোলবন্যার কারণেই নয়, বরং একাধিক ফুটবল কিংবদন্তির রেকর্ড ভাঙা-গড়ার ম্যাচ হিসেবেও ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে। 

১০ গোলের এই ম্যাচের শেষ গোলটি করেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম যা ছিল টুর্নামেন্টে তার সপ্তম গোল। এই গোলটি করে গ্যারি লিনেকারকে টপকে বিশ্বকাপের একক সংস্করণে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন ২৩ বছর বয়সি এই মিডফিল্ডার। 

এছাড়া ম্যাচে জোড়া গোল করেছেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। এর মাধ্যমেই ইতিহাস গড়েন তিনি। লিওনেল মেসিকে (২১ গোল) টপকে ২২ গোল নিয়ে এই রিয়াল মাদ্রিদ তারকা এখন এককভাবে বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। 

 

 

আয়শা/১৯ জুলাই ২০২৬,/বিকাল ৪:২২

▎সর্বশেষ

ad