ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

মধ্যপ্রাচ্য ভ্রমণে নাগরিকদের সতর্ক করলো যুক্তরাষ্ট্র

Anima Rakhi | আপডেট: ১৮ জুলাই ২০২৬ - ০৪:৩৮:০৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ওই অঞ্চলে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনা করতে মার্কিন নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে এই সতর্কবার্তা দেওয়া হয়।

দেশটির পররাষ্ট্র দফতর জানায়, “মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনার কারণে নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে। যেকোনও সময় অপ্রত্যাশিতভাবে পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে।”

এ কারণে মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্যে ভ্রমণ বা ওই অঞ্চল হয়ে যাতায়াতের পরিকল্পনা নতুন করে বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে।

যারা ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন, তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি চলমান পরিস্থিতির সর্বশেষ তথ্য জানতে নিয়মিত সংবাদ পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছে পররাষ্ট্র দফতর।

এছাড়া যেসব যাত্রী মধ্যপ্রাচ্য হয়ে ভ্রমণ করবেন, তাদের নিজ নিজ বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে ফ্লাইট নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলছে কি না, তা নিশ্চিত হওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি

কিউটিভি/অনিমা/১৮ জুলাই ২০২৬,/বিকাল ৪:৩৮

▎সর্বশেষ

ad