ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

ওমরাহ পালনে শীর্ষে ৩ দেশ

Ayesha Siddika | আপডেট: ১৯ জুলাই ২০২৬ - ০৮:২৫:২৫ পিএম

ধর্ম ডেস্ক : সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম যৌথভাবে এই তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, একই সময়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ১২ লাখ ৭০ হাজারেরও বেশি ওমরাহ যাত্রী সৌদি আরবে এসেছেন। সৌদি ভিশন ২০৩০ এবং পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের লক্ষ্যমাত্রার সঙ্গে সংগতি রেখে দেশটির ওমরাহ খাতে এই ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রয়েছে। 

জানা যায়, এই পরিসংখ্যান ওমরাহ যাত্রীদের সেবায় সৌদি নেতৃত্বের নিরবচ্ছিন্ন সমর্থন এবং বিভিন্ন সরকারি সংস্থার মধ্যকার সমন্বিত প্রচেষ্টাকেই প্রমাণ করে। ওমরাহ যাত্রী ও দর্শনার্থীদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে ডিজিটাল সেবার মান ক্রমাগত উন্নত করা হচ্ছে। হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বিদেশ থেকে আসা ওমরাহ যাত্রীদের ৭৫ শতাংশই আকাশপথে সৌদি আরবে প্রবেশ করেছেন। বাকি ২৫ শতাংশ এসেছেন স্থল ও সমুদ্র বন্দর দিয়ে।
 
যাত্রী আসার সংখ্যার দিক থেকে দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে পাকিস্তান। দেশটি থেকে প্রায় ২ লাখ মানুষ ওমরাহ করতে এসেছেন। এরপরই দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়া, সেখান থেকে এসেছেন ১ লাখ ৭০ হাজার যাত্রী। আর ১ লাখ ৩০ হাজার যাত্রী নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইরাক। মন্ত্রণালয় আরও জানায়, ওমরাহ যাত্রার পরিকল্পনা থেকে শুরু করে প্রস্থান পর্যন্ত পুরো প্রক্রিয়াটি যেন আরও সহজ, মসৃণ ও উচ্চ মানসম্পন্ন হয়, সেজন্য তারা ডিজিটাল সেবার পরিধি বাড়ানো, সেবা প্রাপ্তি সহজীকরণ এবং পরিচালন দক্ষতা বৃদ্ধির কাজ অব্যাহত রেখেছে।

 

 

আয়শা/১৯ জুলাই ২০২৬,/রাত ৮:০০

▎সর্বশেষ

ad