ব্রেকিং নিউজ
৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘জমির উদ্দিন সরকার শুধু রাজনীতিবিদ নন, ছিলেন একটি প্রতিষ্ঠান’ রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সাত সেনাসহ ৩৭ জন নিহত

Anima Rakhi | আপডেট: ১৫ জুলাই ২০২৬ - ০২:৪৯:২৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : টানা পঞ্চম দিনের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলায় ইরানের ৭ সেনাসহ অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। এছাড়া দক্ষিণ ইরানে বিগত কয়েক দিনের হামলায় ৩০ জনের বেশি সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন অন্তত ২৬০ জন।

ইরানের সেনাবাহিনী জানিয়েছে, বমপুর এলাকার একটি সামরিক ঘাঁটিতে ১৩টি মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ৩৮৮তম ব্রিগেডের ৭ সেনা নিহত ও বেশ কয়েকজন আহত হন। মূলত সেনাঘাঁটির অতিথিশালা, প্রহরীদের চৌকি এবং থাকার জায়গা লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

ইরানের সেনাবাহিনীর দাবি, যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি করা। তবে ইরানের প্রতিরক্ষাব্যবস্থার কারণে ক্ষতি কিছুটা কম হয়েছে। এই হামলাকে ‘কাপুরুষোচিত’ উল্লেখ করে ইরানের সেনাবাহিনী বলেছে, সঠিক সময়ে এই অপরাধের কড়া জবাব দেওয়া হবে।

এদিকে, ইরান সরকারের মুখপাত্র ফাতেমা মোহাজেরানি জানিয়েছেন, গত কয়েক দিনে দক্ষিণ ইরানে ৩০ জনের বেশি সাধারণ মানুষ নিহত হয়েছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, সরকার সর্বশক্তি দিয়ে জনগণের পাশে আছে। দক্ষিণ ইরান হলো এই দেশের হৃদস্পন্দন।

অন্যদিকে, ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর জানিয়েছেন, সর্বশেষ হামলায় ২৬০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এদের মধ্যে অন্তত তিনজনের বয়স ১৮ বছরের কম। আহতদের মধ্যে ২২২ জনকে চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

টানা পাঁচ দিন ধরে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। একই সঙ্গে তারা ইরানের বন্দরগুলোতে নতুন করে নৌ-অবরোধও আরোপ করেছে।

কিউটিভি/অনিমা/১৫ জুলাই ২০২৬,/দুপুর ২:২৩

▎সর্বশেষ

ad