ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ

superadmin | আপডেট: ১০ জুলাই ২০২৬ - ০৬:০২:০৩ পিএম

ডেস্কনিউজঃ ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সপ্তাহব্যাপী জানাজা ও দাফন প্রক্রিয়ায় চার কোটিরও বেশি মানুষ অংশ নিয়েছেন বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিহত সর্বোচ্চ নেতা আলি খামেনির সপ্তাহব্যাপী জানাজা ও দাফন প্রক্রিয়ায় চার কোটি ১০ লাখ থেকে চার কোটি ৩০ লাখ মানুষ অংশগ্রহণ করেছেন।

ইরানের প্রেস টিভি খামেনির জানাজা ও দাফন প্রক্রিয়াকে ‘বিশ্বের দেখা সর্ববৃহৎ শোকযাত্রা’ বলে অভিহিত করেছে। তেহরান, কোম, নাজাফ, কারবালা ও মাশহাদ—এই পাঁচটি শহরে জানাজা ও দাফন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়।

গত শনিবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে এই প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়।

গাজা থেকে ইরানের আঞ্চলিক মিত্র হামাস ও ইসলামিক জিহাদ, লেবানন থেকে হিজবুল্লাহ এবং ইয়েমেন থেকে হাউছিদের প্রতিনিধিদল এতে উপস্থিত ছিল।

তেহরানে মার্কিন-ইসরাইলি হামলায় খামেনি নিহত হন। এর চার মাসেরও বেশি সময় পর তাকে দেশটির পবিত্রতম শিয়া মাজারে দাফন করা হয়েছে।

সূত্র: আল জাজিরা

১০.০৭.২০২৬/সন্ধ্যা ৫.৫৮

▎সর্বশেষ

ad