ব্রেকিং নিউজ
৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘জমির উদ্দিন সরকার শুধু রাজনীতিবিদ নন, ছিলেন একটি প্রতিষ্ঠান’ রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ

১২ বছর পর নতুন অধ্যায়? বিয়ের গুঞ্জনে মুখর জেনিফার উইনগেট

Ayesha Siddika | আপডেট: ১৫ জুলাই ২০২৬ - ০২:৫৯:০৫ পিএম

বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী জেনিফার উইনগেটকে ঘিরে আবারও শুরু হয়েছে বিয়ের জোর গুঞ্জন। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের দাবি, বিবাহবিচ্ছেদের ১২ বছর পর নতুন করে সংসার শুরু করতে যাচ্ছেন এই অভিনেত্রী।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সিঙ্গাপুরভিত্তিক ব্যবসায়ী ইশমাইল (উইলিয়াম) নামে এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে রয়েছেন জেনিফার। এমনকি চলতি বছরের জুনে তাদের বাগদানও সম্পন্ন হয়েছে বলে দাবি করা হচ্ছে। সর্বশেষ খবর অনুযায়ী, খুব ঘনিষ্ঠ পরিসরে ব্রিটেনে খ্রিস্টান রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ও কাছের বন্ধুরাই উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
তবে এ বিষয়ে জেনিফার উইনগেট এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। তার পক্ষ থেকেও বিয়ের খবর নিশ্চিত করা হয়নি। জেনিফারের বিয়ের গুঞ্জন নতুন নয়। চলতি বছরের এপ্রিলে ইনস্টাগ্রামে একটি ওয়েডিং কোরিওগ্রাফির ভিডিওতে তার মন্তব্যের পর থেকেই সামাজিক মাধ্যমে এ নিয়ে আলোচনা শুরু হয়। পরে ভারতীয় গণমাধ্যমগুলোতে ব্যবসায়ী প্রেমিকের সঙ্গে তার সম্পর্কের খবর প্রকাশিত হলে জল্পনা আরও জোরালো হয়।

উল্লেখ্য, ২০১২ সালে অভিনেতা করণ সিং গ্রোভারকে বিয়ে করেছিলেন জেনিফার উইনগেট। তবে দুই বছরের মাথায় ২০১৪ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর দীর্ঘ সময় ব্যক্তিগত জীবন নিয়ে নীরব থাকলেও, সাম্প্রতিক সময়ে তার দ্বিতীয় বিয়ের খবর আবারও বিনোদন অঙ্গনের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

 

 

আয়শা/১৫ জুলাই ২০২৬,/দুপুর ২:৫৪

▎সর্বশেষ

ad