ব্রেকিং নিউজ
৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘জমির উদ্দিন সরকার শুধু রাজনীতিবিদ নন, ছিলেন একটি প্রতিষ্ঠান’ রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ

একবার বিশ্বকাপ জেতার পর আবার জেতা সবসময়ই বেশি কঠিন: ডি পল

Ayesha Siddika | আপডেট: ১৫ জুলাই ২০২৬ - ০২:৪২:৫৫ পিএম

স্পোর্টস ডেস্ক : ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার অন্যতম সেরা পারফর্মার ছিলেন রদ্রিগো ডি পল। এবারের বিশ্বকাপেও দলকে মাঝমাঠের নেতৃত্ব দিচ্ছেন এই ইন্টার মিয়ামি তারকা। কিছু ম্যাচে ভালো পারফরম্যান্স না করলেও এখনো দলে জায়গা ধরে রেখেছেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালের আগে আত্মবিশ্বাসী বার্তা দিলেন আর্জেন্টিনার মিডফিল্ডার ডি পল। ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, ‘জয়ের পর আবার জেতা সবসময়ই বেশি কঠিন।’
মঙ্গলবার আটলান্টায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ডি পল বলেন, ‘আমরা কোপা আমেরিকাতেও সেটা করে দেখিয়েছি। দীর্ঘ সময় ধরে শীর্ষে থাকা সহজ নয়, কিন্তু আমরা সেটা করে যাচ্ছি। আমার সতীর্থদের নিয়ে আমি খুব গর্বিত।’

চাপের ম্যাচ খেলতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন বলেও জানান এই মিডফিল্ডার। তার ভাষায়, ‘অনেক আনন্দ আর অ্যাড্রেনালিন নিয়ে আমি এমন ম্যাচ উপভোগ করি। আবেগ যেন আমাদের নিয়ন্ত্রণ না করে, তাই মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামলাতে হবে।’

 

 

আয়শা/১৫ জুলাই ২০২৬,/দুপুর ২:৪০

▎সর্বশেষ

ad