ব্রেকিং নিউজ
এত যুদ্ধ থামালাম, তবুও নোবেল পেলাম না—ট্রাম্পের আফসোস স্পিকার ও ১১ দলকে কোরআনের আয়াত শুনিয়ে জুলাই শহীদদের স্মরণ করল ইরান ২০২৭ সালে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল মায়ানমার সীমান্তে নজরদা‌রি বা‌ড়ি‌য়ে‌ছে সরকার : পররাষ্ট্রমন্ত্রী জাইকার সঙ্গে সম্পর্ক আরো জোরদারের প্রত্যাশা মির্জা ফখরুলের পুলিশের শীর্ষ ৩৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে মহাকাশে একগুচ্ছ নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করলো চীন দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর খামেনির শেষ বিদায়কে ঘিরে তেহরান মেট্রোতে রেকর্ড ৭০ লাখের বেশি ট্রিপ

এত যুদ্ধ থামালাম, তবুও নোবেল পেলাম না—ট্রাম্পের আফসোস

superadmin | আপডেট: ০৫ জুলাই ২০২৬ - ১১:২৩:৩৮ পিএম

ডেস্কনিউজঃ যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রাক্কালে দক্ষিণ ডাকোটার মাউন্ট রাশমোরে দেওয়া ভাষণে আবারো নোবেল পুরস্কার না পাওয়ার আক্ষেপ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ভাষণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরতে গিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের যেকোনো দেশের তুলনায় সবচেয়ে বেশি অলিম্পিক পদক এবং সবচেয়ে বেশি নোবেল পুরস্কার অর্জন করেছে। এরপরই তিনি রসিকতার সুরে বলেন, তবে আমাকে এখনো একটি নোবেলও দেওয়া হয়নি।

ট্রাম্প দাবি করেন, তিনি আটটি যুদ্ধ থামিয়েছেন, তাই নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য ছিলেন তিনি।

নোবেল শান্তি পুরস্কারের প্রতি ট্রাম্পের আগ্রহ নতুন নয়। দ্বিতীয় মেয়াদের শুরু থেকেই তিনি প্রকাশ্যে নিজেকে এই পুরস্কারের যোগ্য বলে দাবি করে আসছেন। চলতি বছরের জানুয়ারিতেও তিনি বলেছিলেন, ইতিহাসে তার চেয়ে বেশি নোবেল শান্তি পুরস্কারের দাবিদার আর কাউকে তিনি ভাবতে পারেন না।

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পান ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো। পরে তিনি প্রতীকীভাবে নিজের পদক ট্রাম্পকে দেওয়ার ঘোষণা দিলে নোবেল কমিটি স্পষ্ট করে জানায়, এটি কেবল প্রতীকী উদ্যোগ। আনুষ্ঠানিকভাবে পুরস্কারের সম্মান ও স্বীকৃতি কেবল নরওয়েজিয়ান নোবেল কমিটি ঘোষিত বিজয়ীর সঙ্গেই যুক্ত থাকবে।

হোয়াইট হাউসের ঘনিষ্ঠ সূত্রগুলোর মতে, নিজের কূটনৈতিক উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে নোবেল শান্তি পুরস্কার অর্জনের ইচ্ছা ট্রাম্পের দীর্ঘদিনের। গত বছরের আগস্টে ট্রাম্প প্রশাসনের সাবেক এক সহকারীও মন্তব্য করেছিলেন, ইতিহাসে নিজের উত্তরাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে নোবেল পুরস্কারকে ট্রাম্প ‘চূড়ান্ত স্বীকৃতি’ হিসেবে দেখেন।

এদিকে সম্প্রতি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ব্যঙ্গাত্মক একটি পোস্টে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়নের কথা বলেন। সেখানে তিনি কৌতুক করে লেখেন, ট্রাম্প অন্তত ৩৮ বার একই যুদ্ধের অবসান ঘটানোর দাবি করেছেন এবং ইতিহাসে কোনো প্রেসিডেন্ট একই যুদ্ধ এতবার শেষ করেননি যা নোবেল কমিটির স্বীকৃতির দাবিদার বলে মন্তব্য করেন।

সূত্র: দ্য হিল

০৫.০৭.২০২৬/রাত ১১.২০

▎সর্বশেষ

ad