ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

পৃথিবীর মতো নতুন গ্রহের খোঁজ পেলেন বিজ্ঞানীরা

Anima Rakhi | আপডেট: ০৫ জুলাই ২০২৬ - ০৯:০৬:৫৯ পিএম

তথ্যপ্রযুক্তি ডেস্ক : মহাকাশে কি আমরা একা? নাকি অন্য কোথাও প্রাণের অস্তিত্ব আছে? বিজ্ঞানীদের নতুন এক আবিষ্কারে নতুন করে এই আশাই জেগেছে। তারা পৃথিবীর খুব কাছেই নতুন একটি গ্রহের খোঁজ পেয়েছেন, যাকে পৃথিবীর ‘প্রতিবেশী’ বলা হচ্ছে।

‘দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল’-এ এই দারুণ খবরটি ছাপা হয়েছে। নতুন এই গ্রহের নাম দেওয়া হয়েছে ‘জিজে ৩৩৭৮বি’। এটি আকারে আমাদের পৃথিবীর চেয়ে প্রায় দ্বিগুণ বড়। তাই একে ‘সুপার-আর্থ’ বলা হচ্ছে। এটি পৃথিবী থেকে মাত্র ২৫ আলোকবর্ষ দূরে অবস্থিত। গ্রহটি তার নক্ষত্র থেকে এমন দূরত্বে ঘুরছে, যাকে ‘গোল্ডিলকস জোন’ বা বাসযোগ্য অঞ্চল বলে। এখানকার তাপমাত্রা তরল পানি থাকার জন্য একদম ঠিকঠাক।

গবেষক পল রবার্টসন জানান, গ্রহটি তার নক্ষত্র থেকে পৃথিবীর মতোই আলো ও তাপ পায়। তবে একটি বড় প্রশ্ন এখনো রয়ে গেছে। সেটি হলো— গ্রহটিতে কি কোনো বায়ুমণ্ডল আছে?

পানি ধরে রাখা এবং মহাশূন্যের ক্ষতিকর রশ্মি থেকে বাঁচার জন্য বায়ুমণ্ডল থাকা খুব জরুরি। যেমন, মঙ্গল গ্রহ তার বায়ুমণ্ডল হারানোয় এখন শুষ্ক ও ঠান্ডা হয়ে গেছে।

তাই নতুন এই গ্রহটিতে সত্যিই বায়ুমণ্ডল, পানি বা প্রাণের কোনো চিহ্ন আছে কি না, তা নিশ্চিত হতে বিজ্ঞানীদের এখন আরও উন্নত টেলিস্কোপের সাহায্য নিতে হবে। তবে পৃথিবীর কাছাকাছি থাকায় এটি বিজ্ঞানীদের কাছে দারুণ এক সম্ভাবনার নাম হয়ে উঠেছে।

কিউটিভি/অনিমা/০৫.জুলাই.২০২৬/রাত ৯.০৬

▎সর্বশেষ

ad