ব্রেকিং নিউজ
এত যুদ্ধ থামালাম, তবুও নোবেল পেলাম না—ট্রাম্পের আফসোস স্পিকার ও ১১ দলকে কোরআনের আয়াত শুনিয়ে জুলাই শহীদদের স্মরণ করল ইরান ২০২৭ সালে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল মায়ানমার সীমান্তে নজরদা‌রি বা‌ড়ি‌য়ে‌ছে সরকার : পররাষ্ট্রমন্ত্রী জাইকার সঙ্গে সম্পর্ক আরো জোরদারের প্রত্যাশা মির্জা ফখরুলের পুলিশের শীর্ষ ৩৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে মহাকাশে একগুচ্ছ নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করলো চীন দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর খামেনির শেষ বিদায়কে ঘিরে তেহরান মেট্রোতে রেকর্ড ৭০ লাখের বেশি ট্রিপ

স্পিকার ও ১১ দলকে কোরআনের আয়াত শুনিয়ে জুলাই শহীদদের স্মরণ করল ইরান

superadmin | আপডেট: ০৫ জুলাই ২০২৬ - ১১:১৮:৩৪ পিএম

ডেস্কনিউজঃ ইরানের সর্বোচ্চ নেতা সাইয়েদ আলি খামেনির শোকানুষ্ঠান কেবল বিদায়ের মঞ্চ নয়, বরং একটি শক্তিশালী কূটনৈতিক মঞ্চে পরিণত হয়েছে। কোনো রাজনৈতিক ভাষণ কিংবা হুমকির গর্জন ছাড়াই ইরান পবিত্র কোরআনের আয়াতের মাধ্যমে বিশ্বকে একটি গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক বার্তা দিয়েছে।

জানাজার শোকের মঞ্চে কোনো আনুষ্ঠানিক বক্তৃতা ছিল না। এর পরিবর্তে বিভিন্ন মুসলিম দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে নির্দিষ্ট আয়াতের তেলাওয়াত করা হয়, যার প্রতিটিতে ভিন্ন ভিন্ন রাজনৈতিক ও কূটনৈতিক বার্তা নিহিত ছিল।

বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম তেহরানে ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জন্য আয়োজিত শোকানুষ্ঠানে অংশ নিয়েছেন। তাকেও কোরআনের সুরা আল-আহজাবের ২৩ নম্বর আয়াত শোনানো হয়েছে।

এ আয়াতের অর্থ- ঈমানদারদের মধ্যে এমন লোক আছে, যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করে দেখাল। তাদের কেউ নিজের নজরানা পূর্ণ করেছে এবং কেউ সময় আসার প্রতীক্ষায় আছে। তারা তাদের নীতি পরিবর্তন করেনি।

আর ১১ দলের নেতাদের শোনানো হয় সূরা আলে-ইমরানের আয়াত নম্বর ১৬৯-১৭০। আয়াতগুলোর অর্থ হচ্ছে, আর যারা আল্লাহর পথে নিহত হয়েছেন, তাদেরকে তুমি কখনো মৃত মনে করো না; বরং তারা নিজেদের রবের কাছে জীবিত, তারা রিজিকপ্রাপ্ত। আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে যা দিয়েছেন, তাতে তারা আনন্দিত এবং তাদের পেছনে যারা এখনো তাদের সাথে মিলিত হয়নি (অর্থাৎ জীবিত আছে), তাদের জন্য তারা এ সুসংবাদ গ্রহণ করে যে, তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না।

পেছনের রাজনীতি: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং ১১ দলীয় জোটের নেতাদের শোনোনো আয়াতগুলো ছিল জুলাই বিপ্লবের জন্য এক অনবদ্য প্রতীকী স্বীকৃতি। ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লব এবং জালিমের বিরুদ্ধে লড়াইয়ে যারা জীবন উৎসর্গ করেছেন, ইরানের শোনানো এই আয়াতগুলোর তেলাওয়াত সরাসরি সেই শহীদদের আত্মত্যাগকে আন্তর্জাতিক মঞ্চে এক আধ্যাত্মিক সম্মান এনে দেয়।

০৫.০৭.২০২৬/রাত ১১.১৫

▎সর্বশেষ

ad