ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

বিয়ে ও অন্তঃসত্তা হওয়ার খবর একসঙ্গে দিলেন মৌসুমী

superadmin | আপডেট: ০৪ জুলাই ২০২৬ - ০৯:৪৩:১৩ পিএম

ডেস্কনিউজঃ মার্চে মাসের শেষ দিকে আবু সাইয়িদ রানার সঙ্গে বিবাহ বিচ্ছেদ ও আলাদা হয়ে গেছেন বলে জানিয়েছিলেন মৌসুমী হামিদ। তিন মাস পর আরো চমকপ্রদ খবর নিয়ে হাজির অভিনেত্রী। এবার শুধু বিয়েই নয়, সঙ্গে অন্তঃসত্ত্বা হওয়ার কথাও জানালেন তিনি।

শুক্রবার (৪ জুলাই) ওটিটি প্ল্যাটফর্ম চরকির একটি অনুষ্ঠানে উপস্থিত হন মৌসুমী। সেখানেই প্রথমবার তার বেবিবাম্প দেখা যায়। এ সময় অভিনেত্রীর সঙ্গে ছিলেন তার স্বামী আবদুল ওয়াদুদ সজীব।

অনুষ্ঠানেই মৌসুমী জানান, সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য এরকম আয়োজনে স্বামী-সন্তানের বিষয়টি সামনে এনেছেন। যাতে একসঙ্গে সবাইকে জানানো যায়। জীবনের নতুন এ অধ্যায়ে সবার কাছে দোয়াও চেয়েছেন মৌসুমী।

আবদুল ওয়াদুদের সঙ্গে বেশ আগেই বিয়ে হয়েছে বলে জানান মৌসুমী। আর দুজনের পরিচয় প্রায় ১৪ বছরের। মৌসুমী গণমাধ্যমকে বলেন, ‘আমরা দীর্ঘ ১৪ বছরের পুরোনো বেস্ট ফ্রেন্ড। আমাদের মধ্যে অনেক বিষয়ে মিল ছিল। সে কারণেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম।’

প্রসঙ্গত, মৌসুমী হামিদ যে মা হতে যাচ্ছেন, শোবিজে খবরটি কদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার তিনি নিজেই সামনে এসে খোলাসা করে দিলেন।

০৪.০৭.২০২৬/রাত ৯.৪০

▎সর্বশেষ

ad