ব্রেকিং নিউজ
রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা বিএনপি একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাসী নয় : মির্জা ফখরুল হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে

মেসিদের ভেন্যুর শহরে ভারি বৃষ্টিতে বন্যা, সতর্কতা জারি

Anima Rakhi | আপডেট: ২০ জুন ২০২৬ - ০৫:৩৪:৩৭ পিএম

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ম্যাচের আগে যুক্তরাষ্ট্রের ডালাসে ভারি বৃষ্টিতে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এতে স্থানীয় প্রশাসন জরুরি সতর্কতা জারি করেছে।

আগামী সোমবার এই শহরেই অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচ। তার আগে ডালাস ফোর্ট ওয়ার্থ এলাকায় রেকর্ড পরিমাণ বৃষ্টিতে তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে।

পরিস্থিতি এতটাই খারাপ হয়ে ওঠে যে, ডালাস ফায়ার রেসকিউ বিভাগের সব ইউনিটকে পানিতে আটকে পড়া যানবাহন উদ্ধারে নামতে হয়। আবহাওয়া কর্তৃপক্ষ ‘ক্রিটিক্যাল’ সতর্কতা জারি করে বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে।

তবে স্বস্তির খবর হলো, আর্লিংটনের স্টেডিয়ামটিতে স্বয়ংক্রিয় ছাদ থাকায় ম্যাচ আয়োজন নিয়ে সরাসরি কোনো শঙ্কা নেই। মাঠ প্লাবিত হওয়ার সম্ভাবনাও নেই।

তবুও ডালাস ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বিলম্বের কারণে দল ও দর্শকদের যাতায়াতে বিঘ্ন ঘটতে পারে।

সব মিলিয়ে ম্যাচ আয়োজন সম্ভব হলেও আবহাওয়া পরিস্থিতি ঘিরে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

কিউটিভি/অনিমা/২০ জুন ২০২৬,/বিকাল ৫:৩৫

▎সর্বশেষ

ad