ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে ফিরেছেন ৫৭ হাজার ৪২২ হাজি

superadmin | আপডেট: ১৬ জুন ২০২৬ - ০৯:২২:৪২ পিএম

ডেস্কনিউজঃ এ বছর পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে সোমবার পর্যন্ত মোট ৫৭ হাজার ৪২২ জন হাজি দেশে ফিরেছেন।

মঙ্গলবার (১৬ জুন) ঢাকা হজ অফিসের পরিচালক জানান, তিনটি নির্ধারিত বিমান সংস্থার মাধ্যমে মোট ১৩৮টি ফিরতি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৭টি, সৌদিয়া এয়ারলাইন্স ৫০টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।

হজ অফিস জানিয়েছে, এ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৩ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনায় ৫৩ হাজার ১০৯ জন হাজি ১৩৮টি ফ্লাইটে দেশে ফিরেছেন।

এয়ারলাইন্স-ভিত্তিক তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬৭টি ফ্লাইটে ২৪ হাজার ৪৯৯ জন, সৌদিয়া এয়ারলাইন্সের ৫০টি ফ্লাইটে ১৯ হাজার ৮২৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২১টি ফ্লাইটে ৮ হাজার ৩৮০ জন হাজি দেশে ফিরেছেন।

হজ অফিসের পরিচালক জানান, বাকি হাজিরা নির্ধারিত এয়ারলাইন্সগুলোর মাধ্যমে পর্যায়ক্রমে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

এ বছর হজের সময় সৌদি আরবে ৩৫ জন পুরুষ ও ১৭ জন নারীসহ মোট ৫২ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজন মৃত্যুবরণ করেন। মিনা বা মুজদালিফায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

হজ বুলেটিন অনুযায়ী, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মোট ৪১৫ জন হাজি সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং ১৫ জন হাজি হাসপাতালে ভর্তি ছিলেন।

এছাড়া সৌদি আরবের মেডিকেল সেন্টারগুলো ৬৪ হাজার ৭৫১ জন হাজিকে চিকিৎসা সেবা দিয়েছে এবং মক্কা ও মদিনায় আইটি হেল্প ডেস্ক ২৭ হাজার ৯২০ জন হাজিকে সেবা প্রদান করেছে।

চলতি বছরের ১৮ এপ্রিল প্রথম বহির্গামী ফ্লাইটের মাধ্যমে হজযাত্রী পরিবহন কার্যক্রম শুরু হয় এবং ২১ মে প্রাক হজ ফ্লাইট সম্পন্ন হয়। ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়, যা আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।

হজ অফিসের তথ্যমতে, এবার সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জনসহ মোট হজযাত্রীর কোটা ছিল ৭৮ হাজার ৫০০ জন।

বিপুল/১৬.০৬.২০২৬/রাত ৯.১৮

▎সর্বশেষ

ad