আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

superadmin | আপডেট: ১১ জুন ২০২৬ - ০৫:১২:৩৬ পিএম

ডেস্কনিউজঃ রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে সরকার। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) আবু হোসাইন মো. মঈনুল আহসান।

উল্লেখ্য, গত ২৭ মে সকালে রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে একে একে ছয় নবজাতক মারা যায়। এ ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের ‘অবহেলার’ প্রমাণ পাওয়ার কথা বলা হয়।

বিপুল/১১.০৬.২০২৬/বিকাল ৫.০৮

▎সর্বশেষ

ad