ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

আদ্-দ্বীন হাসপাতালের অবহেলা স্পষ্ট: স্বাস্থ্যমন্ত্রী

superadmin | আপডেট: ০৪ জুন ২০২৬ - ০৬:০১:৩৩ পিএম

ডেস্কনিউজঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, আদ্-দ্বীন হাসপাতালে ছয় শিশু মৃত্যুর ঘটনা নিয়ে তদন্ত প্রতিবেদনে হাসপাতালের অবহেলা স্পষ্ট হয়েছে। বন্ধ কক্ষে অক্সিজেন কম থাকায় প্রাণহানির বিষয়টি ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার পর ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।

এরআগে বুধবার (৩ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা তদন্তে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর কাছে জমা দিয়েছে। এ ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তর গঠিত কমিটি বৃহস্পতিবার (৪ জুন) তাদের প্রতিদেবন জমা দেবে।

এর আগে গত ২৭ মে ভোরে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনার কারণ অনুসন্ধানের জন্য পৃথকভাবে ৩টি তদন্ত কমিটি গঠন করা হয়।

ঘটনার পরপরই স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৩ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকেও পৃথকভাবে ৩ সদস্যের আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

এছাড়াও আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ অভ্যন্তরীণ কোনো ত্রুটি বা অবহেলা ছিল কিনা, তা খতিয়ে দেখতে হাসপাতালটির নিজস্ব একটি তদন্ত কমিটি গঠন করে। তারা ইতোমধ্যেই তাদের তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিয়েছে।

বিপুল/০৪.০৬.২০২৬/বিকাল ৫.৫৮

▎সর্বশেষ

ad