ব্রেকিং নিউজ
৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘জমির উদ্দিন সরকার শুধু রাজনীতিবিদ নন, ছিলেন একটি প্রতিষ্ঠান’ রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ

ঈদের দ্বিতীয় দিনেও বাড়ি ছুটছে মানুষ

superadmin | আপডেট: ২৯ মে ২০২৬ - ১২:০৪:৪৫ পিএম

ডেস্কনিউজঃ প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে ঈদুল আজহার দ্বিতীয় দিন আজ শুক্রবারও ঢাকা ছাড়ছে মানুষ। সকালে বিভিন্ন বাস টার্মিনাল ও কাউন্টারে মানুষের ভিড় দেখা গেছে।

যারা কাজের ব্যস্ততা কিংবা ছুটির সীমাবদ্ধতার কারণে ঈদের আগে বাড়ি যেতে পারেননি, তারা এখন প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামের পথে রওনা হচ্ছেন।

রাজধানীর বিভিন্ন বাস কাউন্টারে যাত্রীদের অপেক্ষা করতে দেখা যায়। যাত্রীরা জানান, সড়কে যানজট কম থাকায় স্বস্তিতে ভ্রমণের সুযোগ পাচ্ছেন তারা। কেউ কেউ আবার ঈদের প্রথম দিন ঢাকায় পরিবারের সঙ্গে সময় কাটিয়ে দ্বিতীয় দিনে আত্মীয়-স্বজনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করছেন।

এ ছাড়া নির্ধারিত বাসস্ট্যান্ডের পাশাপাশি বিভিন্ন সড়কের মোড় থেকেও যাত্রীদের বাসে উঠতে দেখা গেছে।

বিপুল/২৯.০৫.২০২৫/দুপুর ১২.০২

▎সর্বশেষ

ad