বিশ্বকাপের জন্য পর্তুগালের শক্তিশালী দল ঘোষণা

Ayesha Siddika | আপডেট: ১৯ মে ২০২৬ - ০৯:২২:৩৪ পিএম

স্পোর্টস ডেস্ক : ২০০৬ সালে প্রথম বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছানোই এখন পর্যন্ত তার সর্বোচ্চ সাফল্য। এরপর আর কখনো কোয়ার্টার ফাইনালের গণ্ডি পেরোতে পারেননি তিনি। নকআউট পর্বে তার গোলসংখ্যাও মাত্র একটি, যা এই প্রতিযোগিতায় তাঁর সংগ্রামের চিত্র তুলে ধরে।

রবার্তো মার্টিনেজ মঙ্গলবার (১৯ মে) ২৭ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছেন, যেখানে একটি অতিরিক্ত গোলরক্ষক রাখা হয়েছে। দলের অধিকাংশ খেলোয়াড়ই ফিট অবস্থায় আছেন, যদিও মার্চের আন্তর্জাতিক বিরতিতে রাফায়েল লেও, দিয়োগো কস্তা এবং রোনালদো সামান্য ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন।

রোনালদোর পাশাপাশি ব্রুনো ফার্নান্দেসকে এবার দলের মূল তারকা হিসেবে ধরা হচ্ছে। প্যারিস সেন্ট জার্মেইনের ভিতিনহা ও জোয়াও নেভেসের মধ্যমাঠ এবং নুনো মেন্ডেসের ফর্ম পর্তুগালের শক্তির প্রধান ভরকেন্দ্র।

জোয়াও ফেলিক্স ও রাফায়েল লেওর পারফরম্যান্সও নজরে থাকবে, যারা এখনও তরুণ হলেও ধারাবাহিকতা খুঁজছেন। শক্তিশালী স্কোয়াড নিয়ে পর্তুগাল এবার শিরোপার অন্যতম দাবিদার হিসেবেই মাঠে নামছে।

পর্তুগালের বিশ্বকাপ দল

গোলরক্ষক
দিয়োগো কস্তা, জোসে সা, রুই সিলভা, রিকার্ডো ভেলো
ডিফেন্ডার
টোমাস আরাউজো, জোয়াও ক্যানসেলো, দিয়োগো ডালোট, রুবেন দিয়াস, গনসালো ইনাসিও, নুনো মেন্ডেস, মাতেউস নুনেস, নেলসন সেমেদো, রেনাতো ভেইগা
মিডফিল্ডার
সামু কোস্তা, ব্রুনো ফার্নান্দেস, জোয়াও নেভেস, রুবেন নেভেস, বের্নার্দো সিলভা, ভিতিনহা
ফরোয়ার্ড
ফ্রান্সিসকো কনসেইসাও, জোয়াও ফেলিক্স, গনসালো গেদেস, রাফায়েল লেও, পেদ্রো নেতো, গনসালো রামোস, ক্রিস্টিয়ানো রোনালদো ও ফ্রান্সিসকো ট্রিনকাও।  

 

 

আয়শা/ ১৯ মে ২০২৬,/রাত ৯:১৫

▎সর্বশেষ

ad