৫ জুন বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

Ayesha Siddika | আপডেট: ১৭ মে ২০২৬ - ০৫:২৮:০৬ পিএম

ডেস্ক নিউজ : বাংলাদেশে আসার পর একদিন বিশ্রামে কাটাবে তারা। পরের দিন থেকে অনুশীলন। আগেই জানা গিয়েছিল, ওয়ানডে দিয়ে আগামী ৯ জুন ঢাকায় শুরু হবে দুদলের সিরিজ। পরের দুটি ম্যাচ ১১ ও ১৪ জুন। চট্টগ্রামে টি-২০ সিরিজ ১৭ জুন থেকে, পরের দুই ম্যাচ যথাক্রমে ১৯ ও ২১ জুন। অস্ট্রেলিয়া দল বাংলাদেশ ত্যাগ করবে ২২ জুন।

এই দুই সিরিজের জন্য অস্ট্রেলিয়া গত ১১ মে দল ঘোষণা করে। আইপিএলে ব্যস্ত ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও মিচেল স্টার্ক কিছুদিন আগেই চোট থেকে ফিরেছেন। এ কারণেই তারা বাংলাদেশ সিরিজে নেই। তিনজনই দেশে ফিরে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতিতে মনোযোগ দেবেন। তারা না থাকলেও অস্ট্রেলিয়ার দল তারকাসমৃদ্ধ। বাংলাদেশে আসবেন ট্রাভিস হেড, মিচেল মার্শ, ক্যামেরন গ্রিন, মার্নাস লাবুশেন ও ক্যামেরন গ্রিনরা। 

ওয়ানডে স্কোয়াড
মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, আলেক্স ক্যারে, কুপার কনোলি, বেন ডারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনম্যান, মার্নাস লাবুশেন, ম্যাট রেনশ, তানভীর সাঙ্গা, লিয়াম স্কট ও অ্যাডাম জাম্পা।

টি-২০ স্কোয়াড
মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথু কুনম্যান, রিলে মেরেডিথ, জশ ফিলিপ, ম্যাট রেনশ ও অ্যাডাম জাম্পা।

 

 

আয়শা/ ১৭ মে ২০২৬,/বিকাল ৫:২৫

▎সর্বশেষ

ad