সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতারে নিষেধাজ্ঞা

Ayesha Siddika | আপডেট: ১৭ মে ২০২৬ - ০৫:০৯:২০ পিএম

ডেস্ক নিউজ : সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (১৭ মে) হাইকোর্টের একটি বেঞ্চ আবেদনের বিপরীতে এ আদেশ দেন।

উল্লেখ্য, পৃথক পাঁচ মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর রাজধানীর যাত্রাবাড়ী ও আদাবর থানার পৃথক দুটি হত্যা মামলায় গত ৩০ মার্চ খায়রুল হককে গ্রেফতার দেখানো হয়। এভাবে গ্রেফতার দেখানোর প্রক্রিয়ার বৈধতা নিয়ে গত বুধবার রিটটি করেন খায়রুল হকের ছেলে আশিক উল হক।

খায়রুল হক ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০১১ সালের ১৭ মে পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ২০১১ সালের ১০ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দেন।

গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলের কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। এরপর থেকে কারাগারে রয়েছেন তিনি।

 

 

আয়শা/ ১৭ মে ২০২৬,/বিকাল ৫:০৮

▎সর্বশেষ

ad