ডেস্ক নিউজ : তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেছেন আমিনুল ইসলাম বুলবুলসহ ১১ জন সাবেক পরিচালক।
বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই আবেদনের ওপর শুনানি হতে পারে। রিটকারী অন্য উল্লেখযোগ্যদের মধ্যে আছেন ফারুক আহমেদ, আসিফ আকবর ও খালেদ মাসুদ পাইলট।
রিটের বিবাদীরা হলেন- যুব ও ক্রীড়া সচিব, জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক, বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল, বিসিবির সচিব, বিসিবির প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন, সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক সিবগাতুল্লাহ ও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
এই কমিটিতে অন্যদের মধ্যে আছেন দুই সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন ও আতহার আলী খান, বিএনপি নেতা মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস, আমির খসরু মাহমুদের ছেলে ইসরাফিল খসরু, সালাহউদ্দিন আহমদের ছেলে ইব্রাহিম আহমদ ও প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী রাশনা ইমাম।
এর অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে সাত আইনজীবী রিট করলে বিচারপতি রাজিক-আল-জলিল এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ১১ মে সেটি খারিজ করে দেয়।
আয়শা/ ১৬ মে ২০২৬,/সন্ধ্যা ৭:৫২
