ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

আশুলিয়ায় দক্ষিণ গাজিরচট পল্লী চিকিৎসক সমিতির বাৎসরিক পুনর্মিলনী

Ayesha Siddika | আপডেট: ১৬ মে ২০২৬ - ০৭:৩২:৩৬ পিএম

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় দক্ষিণ গাজিরচট পল্লী চিকিৎসক সমিতির বাৎসরিক পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় একটি রেষ্টুরেন্টে এ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি আবুল হোসেন হাসপাতাল এন্ড ট্রমা সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ডা: মোহাম্মদ আলী’র উপস্থিতিতে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ল্যাবজোন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো: ওয়াকিলুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি  মোহাম্মদ আলী মুন্সী, ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি  মো: বাবুল হোসেন মিয়া, ইউনিয়ন  যুবদলের নূরুল ইসলাম ও দক্ষিণ গাজিরচট পল্লী চিকিৎসক সমিতির প্রধান উপদেষ্টা মো: লিয়াকত হোসেন।

এছাড়াও সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের সঞ্চালনা করেন, দক্ষিণ গাজিরচট পল্লী চিকিৎসক সমিতির সহকারী সাংগঠনিক সম্পাদক মো: সেলিম রেজা।

আয়শা/ ১৬ মে ২০২৬,/সন্ধ্যা ৭:২৮

▎সর্বশেষ

ad