ব্রেকিং নিউজ
চুক্তি হলে মোজতবা খামেনির সঙ্গে বৈঠকে আপত্তি নেই ট্রাম্পের প্রধানমন্ত্রীর কাছে খালেদা জিয়ার মৃত্যুর শোকপ্রস্তাবের অনুলিপি পাঠিয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা ১৪ জুন কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু তুরস্কের বিনিয়োগ আকর্ষণে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের প্রস্তাব ঢাকার বাংলাদেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ দুপুর ১টার মধ্যে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কবার্তা ভারতে ১৫ মসজিদ সিলগালা করলো বিজেপি আবারও দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পড়ল পদ্মায় ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি হবেই: ট্রাম্প

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল

Anima Rakhi | আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ - ০৪:১২:৪০ পিএম

ডেস্ক নিউজ : বাংলাদেশে ১৪৪৭ হিজরি সনের জিলকদ মাস শুরু হতে যাচ্ছে। শনিবার (১৮ এপ্রিল) দেশের কোথাও চাঁদ দেখা যায়নি। ফলে রবিবার (১৯ এপ্রিল) শাওয়াল মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে। আগামী সোমবার (২০ এপ্রিল) থেকে নতুন মাসের গণনা শুরু হতে যাছে।

ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী, জিলকদ মাসের পরের মাস হলো জিলহজ এবং মাসটির ১০ তারিখে উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা।

২০ এপ্রিল থেকে আগামী মে মাসের ১৮ তারিখ পর্যন্ত ২৯ দিন জিলকদ মাস। জিলহজ মাস শুরু হতে পারে ১৯ মে। সে হিসেবে জিলকদ মাস ২৯ দিনে শেষ হলে ২৮ মে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। এদিকে, জিলকদ মাস ৩০ দিনের হলে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ২৯ মে।

তবে চাঁদ দেখার ওপর নির্ভর করেই নির্ধারিত হবে জিলহজ মাসের শুরু এবং ঈদুল আজহার সঠিক দিন। এ বিষয়ে জাতীয় চাঁদ দেখা কমিটি চূড়ান্ত ঘোষণা দেবে।

অনিমা/১৯ এপ্রিল ২০২৬,/বিকাল ৪:১১

▎সর্বশেষ

ad