প্রধানমন্ত্রীর আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

Anima Rakhi | আপডেট: ০২ এপ্রিল ২০২৬ - ১০:০৩:১০ পিএম

ডেস্ক নিউজ : প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আরও দুই বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে সাবেক সচিব বিজন কান্তি সরকারকে করা হয়েছে প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবেও আছেন বিজন কান্তি সরকার। তিনি হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যানও। আর তানভীর গনিকে বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী করা হয়েছে।

বৃহস্পতিবার তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

তানভীর গণি এশিয়ার সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি টাইবোর্ন ক্যাপিটালের সহ-প্রতিষ্ঠাতা ও সভাপতি। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করা এই ব্যবসায়ীর নিয়ন্ত্রণাধীন কোম্পানিতে ৮০০ কোটি ডলারের বেশি বিনিয়োগ রয়েছে, যা বিভিন্ন দেশের পুঁজিবাজারে বিনিয়োগ করা হয়।

এদিন আরও দুজনকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী করা হয়। তারা হলেন মো. শাকিরুল ইসলাম খান ও মো. সাইয়েদ বিন আবদুল্লাহ।

শাকিরুল ইসলাম এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক দায়িত্ব পালন করবেন। সাইয়েদ আবদুল্লাহ দায়িত্ব পালন করবেন যুব কর্মসংস্থান বিষয়ে।

অনিমা/০২ এপ্রিল ২০২৬,/রাত ১০:০১

▎সর্বশেষ

ad