ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান চীনের

Anima Rakhi | আপডেট: ০২ এপ্রিল ২০২৬ - ০৫:৫০:৩৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক  : ইরানে যুদ্ধরত সব পক্ষকে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছে চীন।

আগামী সপ্তাহগুলোতে ইরানে আরও বড় পরিসরে হামলা চালানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর এই আহ্বান জানালো চীন।

সাংবাদিকদের সঙ্গে আলাপে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, হরমুজ প্রণালিতে বিদ্যমান অস্থিরতার মূল কারণ হলো, এ জলপথে ‘অবৈধ’ সামরিক কার্যকলাপ।

তিনি আরও বলেন, বিবদমান পক্ষগুলোকে অবশ্যই বিশ্ব অর্থনীতি আর জ্বালানি নিরাপত্তার ওপর আরও গুরুতর প্রভাব এড়ানোর চেষ্টা চালিয়ে যেতে হবে। 

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দিতে শুরু করে ইরানও। দেশটি ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে। এতে গোটা মধ্যপ্রাচ্য অগ্নিগর্ভে পরিণত হয়েছে। এছাড়া বিশ্ব জালানি পরিহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। এতে বিশ্বের জ্বালানি তেলের বাজারে চরম অস্থিরতা দেখা দিয়েছে। সূত্র: আল–জাজিরা

অনিমা/০২ এপ্রিল ২০২৬,/বিকাল ৫:৫০

▎সর্বশেষ

ad