ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

সাহরিতে খাবারের তালিকায় যেসব রাখবেন

Anima Rakhi | আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০২৬ - ০৯:৫১:৩৩ পিএম

ডেস্ক নিউজ :  মুসলিম জাহানের মহাপবিত্র মাস রমজান শুরু হয়েছে। এই মাসে সুস্থভাবে রোজা পালনের ক্ষেত্রে আমাদের শরীরে সঠিক পুষ্টি খুবই জরুরি। আর সে ক্ষেত্রে সাহরি ও ইফতারের সময় সঠিক খাবার নির্বাচন করা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। 

সাহরিতে ভালোভাবে খাবার খেলে কোষ্ঠকাঠিন্য, মাথাব্যথা, দুর্বলতা ইত্যাদি সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। তাই সেহরিতে এমন খাবার খাওয়া উচিত যেসব খাবার আমাদের শরীরকে আর্দ্র রাখবে এবং পুষ্টি জোগাতে সাহায্য করবে। সেহরিতে খাওয়া জরুরি, এমন কিছু খাবারের নাম আমাদের আজকের এই প্রতিবেদনে তুলে ধরা হল-

১। খেজুর-

সেহরির সময় অন্তত এক থেকে দুটি খেজুর খান। এ ছাড়া রোজা ভাঙার সময় অর্থাৎ ইফতারেও খেজুর খান। খেজুরের মধ্যে রয়েছে প্রাকৃতিক ফ্রুকটোজ। এ ছাড়া এতে রয়েছে অনেক আঁশ। এটি রক্তের গ্লুকোজের মাত্রাকে ঠিক রাখতে সাহায্য করে।

২। ফল ও সবজি-

সেহরির সময় ফল ও সবজি খান। ফল ও সবজির মধ্যে রয়েছে আঁশ, ভিটামিন, ক্যালসিয়াম ও প্রয়োজনীয় ভিটামিন। এগুলো শরীরের জন্য জরুরি।

৩। ভাত-

ভাতের মধ্যে রয়েছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট। এটি দেরিতে হজম হয়। ভাত খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে। এতে ক্ষুধা কম লাগে।

৪। চর্বি ছাড়া মাংস-

চর্বি ছাড়া মাংস সেহরিতে খাওয়া জরুরি। এ ক্ষেত্রে মুরগির মাংস খেতে পারেন। এতে শরীরের প্রয়োজনীয় প্রোটিনের চাহিদা অনেকটা পূরণ হবে।

৫। স্যুপ-

সেহরির সময় খাবার খাওয়া শুরু করুন স্যুপ দিয়ে। এমনকি ইফতারেও খেতে পারেন স্যুপ। এটি কেবল দেহকে আর্দ্র রাখবে না, শক্তি ধরে রাখতেও সাহায্য করবে।   

৬। পানি-

খাবার খাওয়ার আগে এক গ্লাস পানি পান করুন। এটি শরীরকে আর্দ্র রাখবে এবং পানি পিপাসা মেটাতে সাহায্য করবে। এ ছাড়া ইফতার ও সেহরিতে মাঝামাঝি সময়ে পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন। সূত্র: বোল্ডস্কাই ওয়েবসাইট

অনিমা/২৩ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ৯:৪৯

▎সর্বশেষ

ad