ব্রেকিং নিউজ
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল বাবার

Mohon | আপডেট: ১০ জানুয়ারী ২০২৬ - ০৪:৪০:৪৪ পিএম

নিউজ ডেক্স : কিশোরগঞ্জের কটিয়াদীর পল্লিতে পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চান্দপুর ইউনিয়নের পশ্চিম মণ্ডলভোগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. বজলুর রহমান (৬০) মন্ডলভোগ গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে অভিযুক্ত ঘাতক ছেলে জুবায়ের (২৫) পলাতক রয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে পারিবারিক বিষয় নিয়ে বাবার সঙ্গে অটোরিকশা চালক ছেলে জুবায়েরের উত্যপ্ত বাক্য বিনিময় হয়। এক পর্যায়ে বাবা বজলুর রহমানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় জুবায়ের। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন থানা পুলিশ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। ঘাতক জুবায়েরকে আটক করতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ। কটিয়াদী মডেল থানার ওসি মো. মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  তিনি জানান, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ কিশোরগঞ্জের শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

 

 

 

 

কুইক টিভি/মহন/১০ জানুয়ারি ২০২৬,/বিকাল ৪:৪০

 

▎সর্বশেষ

ad