ব্রেকিং নিউজ
৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘জমির উদ্দিন সরকার শুধু রাজনীতিবিদ নন, ছিলেন একটি প্রতিষ্ঠান’ রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ

রোগমুক্তির জন্য কোরআনে বর্ণিত দোয়া

Ayesha Siddika | আপডেট: ০৮ জানুয়ারী ২০২৬ - ০৩:০৮:৫১ পিএম

ধর্ম ডেস্ক : হজরত আইয়ুব (আ.) ছিলেন সম্ভ্রান্ত ও সম্পদশালী ব্যক্তিদের একজন ছিলেন। ধনাঢ্য নবী আইয়ুব (আ.)-এর অনেক সন্তানসন্ততি ছিল। মহান আল্লাহ যুগে যুগে নবী ও রসুলদের পরীক্ষা করেন। তেমনই পরীক্ষা ছিল তার সন্তানসন্ততি, ধন-সম্পদ ছিনিয়ে নেয়া। তিনি এক ধরনের শারীরিক রোগে আক্রান্ত হন।

এ রোগের সময় তার শরীরের ওপরে বিভিন্ন কীট-পতঙ্গ চলাফেরা করতো। রোগের কারণে তার শরীর থেকে মাংস খসে পড়ে এমনকি তাঁর শরীরে হাড় ও শিরা ছাড়া আর কিছুই ছিল না। তাঁর স্ত্রী তার শরীরের নিচে ছাই বিছিয়ে রাখতেন।  
 
পুরো শরীর আক্রান্ত হওয়ার পর শুধু জিহ্বা ও হৃৎপিণ্ড অক্ষত ছিল। এর মাধ্যমে তিনি আল্লাহ তায়ালার জিকির করতেন। এমন কঠিন পরিস্থিতেও আল্লাহর প্রশংসা করতেন। রোগ বাড়তে থাকলে তিনি মহান আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। তিনি আল্লাহর কাছে যে দোয়াটি করেছিলেন তাহলো–
 أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنتَ أَرْحَمُ الرَّاحِمِينَ (উচ্চারণ: আন্নী মাচ্ছানিয়াজ্জুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন।) অর্থ: হে আমার প্রতিপালক! আমাকে দুঃখ-ক্লেশ (ব্যাধি) স্পর্শ করেছে, আর আপনি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। (সুরা আম্বিয়া: ৮৩)

 
এ দোয়া কবুল করে মহান আল্লাহ বলেন, 

অতঃপর আমি তার (সেই) আহ্বানে সাড়া দিলাম এবং তার দুঃখ-কষ্ট দূর করে দিলাম এবং তার পরিবরাবর্গ ফিরিয়ে দিলাম, আর তাদের সঙ্গে তাদের সমপরিমাণ আরও দিলাম আমার পক্ষ থেকে কৃপাবশত : আর এটা ইবাদতকারীদের জন্যে উপদেশস্বরূপ। (সুরা আম্বিয়া: ৮৪)

 

 

আয়শা/৮ জানুয়ারী ২০২৬,/বিকাল ৩:০৫

▎সর্বশেষ

ad