ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

আইপিএলে বাদ পড়া মোস্তাফিজকে লুফে নিল পিএসএল

Ayesha Siddika | আপডেট: ০৬ জানুয়ারী ২০২৬ - ১০:৩৮:০৪ পিএম

স্পোর্টস ডেস্ক : আইপিএলের আসন্ন আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের। তবে আসর শুরুর আগেই তাকে স্কোয়াড থেকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। বোর্ডের নির্দেশে বাংলাদেশি তারকা পেসারকে বাদ দেয় বলিউড সুপারস্টার শাহরুখ খানের ফ্যাঞ্চাইজিটি।

আইপিএল থেকে বাদ পড়ায় এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজের সামনে। পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি লিগের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে মোস্তাফিজকে স্বাগত জানিয়ে একটি পোস্ট করা হয়েছে। পিএসএলের পোস্টে বলা হয়েছে, ব্যাটসম্যানরা সাবধান… এবার নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ফিজ। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মোস্তাফিজ।

এদিকে নিরাপত্তা শঙ্কায় আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার পর দেশটিতে বিশ্বকাপ খেলতে যেতে চায় না বিসিবি। এমনকি বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানানো হয় এবং দল না পাঠানোর পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে বাংলাদেশে আইপিএলের সবধরনের সম্প্রচার অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

 

 

আয়শা/৬ জানুয়ারী ২০২৬,/রাত ১০:৩৩

▎সর্বশেষ

ad