ব্রেকিং নিউজ
৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘জমির উদ্দিন সরকার শুধু রাজনীতিবিদ নন, ছিলেন একটি প্রতিষ্ঠান’ রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ

সুরা নাসের বাংলা উচ্চারণ, অর্থ ও ফজিলত

khurshed | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ - ০৫:২০:৫৩ পিএম

ডেস্ক নিউজ : মুফতি জাকারিয়া হারুন

সুরা নাস

قُلۡ اَعُوۡذُ بِرَبِّ النَّاسِ ۙ﴿۱﴾  مَلِکِ النَّاسِ ۙ﴿۲﴾﴾اِلٰهِ النَّاسِ ۙ﴿۳﴾مِنۡ شَرِّ الۡوَسۡوَاسِ ۬ۙ الۡخَنَّاسِ ۪ۙ﴿۴﴾الَّذِیۡ یُوَسۡوِسُ فِیۡ صُدُوۡرِ النَّاسِ ۙ﴿۵﴾مِنَ الۡجِنَّۃِ وَ النَّاسِ ﴿۶

 

উচ্চারণ : ১.কুল আউযু বি-রাব্বিন নাস। ২. মালিকিন নাস। ৩. ইলাহিন নাস। ৪. মিন শররিল ওয়াস ওয়াসিল খান্নাস। ৫. আল্লাযী ইউওয়াস-বিসু ফী ছুদুরিন্নাস। ৬.মিনাল জিন্নাতি ওয়ান্নাস। 

 
অর্থ : বলো, আমি আশ্রয় প্রার্থনা করি মানুষের রবের কাছে। মানুষের অধিপতির কাছে। মানুষের উপাস্যের কাছে। মন্দ প্রবৃত্তির কুমন্ত্রণা থেকে, যে পিছনে লুকায়। যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে। জিন ও মানুষের মধ্য থেকে। (সুরা নাস, আয়াত : ১-৬)
 

সুরা নাসের সংক্ষিপ্ত ব্যাখ্যা

এ সুরা মানুষকে শয়তানের কুমন্ত্রণা থেকে মহান আল্লাহর আশ্রয় প্রার্থনা করতে শিক্ষা দেয়। মহান আল্লাহকে তিনটি গুণে সম্বোধন করা হয়েছে এ সুরায়:

 
১. রব্বিন নাস (মানুষের রব) : মহান আল্লাহ মানুষের সৃষ্টিকর্তা ও পালনকর্তা।
 
২. মালিকিন নাস (মানুষের অধিপতি) : তিনি মানুষের উপর সর্বোচ্চ ক্ষমতার অধিকারী।
 
৩. ইলাহিন নাস (মানুষের উপাস্য) : তিনিই একমাত্র উপাসনার যোগ্য।
 
শয়তান মানুষকে ‘ওয়াসওয়াস’ (কুমন্ত্রণা) দেয় এবং ‘খান্নাস’ (পিছনে লুকিয়ে থাকে)। এই কুমন্ত্রণা জিন ও মানুষ উভয়ের থেকে আসতে পারে, যা মানুষের অন্তরে মন্দ চিন্তা ও পাপের প্রতি প্ররোচিত করে।
 

সুরা নাসের ফজিলত

 

হাদিস শরিফে প্রত্যেক ফরজ নামাজের পর সুরা নাস পড়ার গুরুত্ব বর্ণিত হয়েছে। এক বর্ণনায় এসেছে, যে ব্যক্তি সকাল-সন্ধ্যা সুরা ইখলাস ও এই দুই সুরা পড়বে সে সব বিপদ-আপদ থেকে নিরাপদ থাকবে। (তিরমিজি, হাদিস : ২৯০৩)
 
সুরা নাসের ফজিলত সম্পর্কে হাদিসে বর্ণিত আছে, নবীজি (সা.)–কে যখন জাদু করা হয়, তখন সুরা ফালাক ও সুরা নাস নাজিল হয় এবং তিনি এই দুই সুরা পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন এবং আরোগ্য লাভ করেন। (সুনান নাসাঈ, হাদিস: ৫৪৩৭)
 
এই সুরা পড়া শয়তানের কুমন্ত্রণা, জাদু, হিংসা এবং অন্যান্য ক্ষতি থেকে সুরক্ষা প্রদান করে। তাফসিরে ইবনে কাসিরে বলা হয়েছে, সুরা নাস মানুষকে শয়তানের মানসিক ও আধ্যাত্মিক আক্রমণ থেকে রক্ষা করে। (তাফসির ইবনে কাসির : ৮/৫৩৬)।

খোরশেদ/০১ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:০০

▎সর্বশেষ

ad