ব্রেকিং নিউজ
৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘জমির উদ্দিন সরকার শুধু রাজনীতিবিদ নন, ছিলেন একটি প্রতিষ্ঠান’ রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ

পবিত্র কোরআনে বর্ণিত ৫ খাবার

khurshed | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ - ০৫:০৫:২৩ পিএম

ডেস্ক নিউজ : মুফতি জাকারিয়া হারুন

খেজুর

মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, 

তুমি খেজুর গাছের গাছের কাণ্ডটি নিজের দিকে ঝাঁকাও, তোমার প্রতি তা তাজা পাকা খেজুর ঝরিয়ে দেবে। (সুরা মারিয়াম: ২৫)

উপকারিতা : খেজুর, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবার, শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে সাহায্যকারী বিভিন্ন ভিটামিন ও খনিজে সমৃদ্ধ।

মধু 

মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, 

তাদের পেট থেকে বের হয় বিভিন্ন রঙের পানীয়, যাতে মানুষের জন্য রয়েছে রোগ নিরাময়। (সুরা আন-নাহল: ৬৯)

উপকারিতা: মধু প্রায় সব ধরনের রোগের জন্য প্রাকৃতিক ওষুধ। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকালে মধু মিশ্রিত পানি পান করতেন।

দুধ

মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, 

জান্নাতের বর্ণনা, যার প্রতিশ্রুতি পরহেজগারদের দেওয়া হয়েছে, তাতে রয়েছে পানির নহর, যা কখনো পচে না, দুধের নহর, যার স্বাদ কখনো পরিবর্তিত হয় না। (সুরা মুহাম্মদ: ১৫)

উপকারিতা : পশুর দুধ, বিশেষত ছাগল এবং উটের দুধ, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই পান করতেন।

জলপাই (অলিভ)

মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, 

শপথ তীন ফল ও জলপাইয়ের। (সুরা আত-তীন: ১)

উপকারিতা : জলপাই জান্নাতের একটি খাদ্য। জলপাইয়ের তেল ত্বক ও চুলের যত্নে উপকারী এবং পেটের ক্ষতের চিকিৎসায় সহায়ক।

ডালিম

মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, 

তাদের মধ্যে থাকবে ফলমূল, খেজুর ও ডালিম। (সুরা আর-রহমান: ৬৮ ) 

উপকারিতা : ডালিমে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা রক্তচাপ নিয়ন্ত্রণে এবং মেজাজ উন্নতিতে সাহায্য করে।

 

 

খোরশেদ/০১ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:০০

▎সর্বশেষ

ad