ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

সাইফার্ট ছিটকে যাওয়ায় সুযোগ পেলেন মিচেল

Anima Rakhi | আপডেট: ০৪ নভেম্বর ২০২৫ - ১১:৫০:২৫ এএম

স্পোর্টস ডেস্ক : দুর্দশা যেন কাটছে না নিউজিল্যান্ড দলের। বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের চোটের কারণে দলের বাইরে। এবার চোটের কারণে দলের বাইরে ছিটকে গেলেন আরও একজন। এর ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই দলটির শক্তি কমে গেল আরও।

জানা গেছে, উইন্ডিজদের বিরুদ্ধে সিরিজে টিম সাইফার্টকে পাচ্ছে না নিউজিল্যান্ড। আগ্রাসী এই কিপার-ব্যাটসম্যানের জায়গায় দলে ফিরেছেন আরেক কিপার-ব্যাটসম্যান মিচেল হে। ঘরোয়া একদিনের ম্যাচের টুর্নামেন্ট ফোর্ড ট্রফির ম্যাচে সোমবার (৩ নভেম্বর) নর্দান ডিক্ট্রিক্টসের হয়ে ব্যাটিংয়ে নেমেই আঙুলে চোট পান সাইফার্ট। এক রান নিয়ে মাঠ ছাড়েন। পরে এক্স-রে করিয়ে ধরা পড়ে চিড় ধরেছে তার তর্জনিতে।

৭৭ আন্তর্জাতিক টি-টোয়েন্টির অভিজ্ঞ সাইফার্টকে হারানো নিউ জিল্যান্ডের জন্য বড় এক ধাক্কা। দলের ব্যাটিং লাইনআপের গুরুত্বপূর্ণ অংশ ৩০ বছর বয়সী এই ক্রিকেটার। সেই হাহাকার মিশে থাকল নিউজিল্যান্ডের কোচ রব ওয়াল্টারের প্রতিক্রিয়ায়।

তিনি জানান, টিম সাইফার্টের জন্য আমাদের সবারই খারাপ লাগছে। টপ অর্ডারে প্রভাববিস্তারী উপস্থিতি ও কিপারের ভূমিকা মিলিয়ে আমাদের টি-টোয়েন্টি দলের গুরুত্বপূর্ণ সদস্য সে। সামনের এই পাঁচ ম্যাচে তার অভাব অনুভব করব আমরা।”

কিউই কোচ আরও জানান, সাম্প্রতিক সিরিজগুলোয় সে দেখিয়েছে, টি-টোয়েন্টি ফর্মের চূড়ায় পৌঁছে যাচ্ছে। সেটি থমকে যাওয়াটা হতাশাজনক, বিশেষ করে আমরা যখন বড় আসরের (বিশ্বকাপ) দিকে এগিয়ে যাচ্ছি। আশা করি সে দ্রুত সেরে উঠবে এবং যতটা দ্রুত সম্ভব মাঠে ফিরবে।”

সাইফার্ট ছাড়াও চোটের কারণে নিউজিল্যান্ড এই সিরিজে পাচ্ছে না লকি ফার্গুসন, উইল ও’রোক, অ্যাডাম মিল্ন, গ্লেন ফিলিপস, ফিন অ্যালেন ও বেন সিয়ার্সকে। বিশ্রাম দেওয়া হয়েছে ম্যাচ হেনরিকে। সাইফার্টের বদলে ডাক পাওয়া হে আন্তর্জাতিক ক্রিকেটে তুলনামূলক নবীন হলেও একদম নতুন মুখ নয়। ৭টি ওয়ানডে ও ১১ টি-টোয়েন্টি খেলেছেন তিনি নিউজিল্যান্ডের হয়ে। গত মে মাসে তিনি নিউ জিল্যান্ড ‘এ’ দলের হয়ে এসেছিলেন বাংলাদেশ সফরে।

ক্যারিবিয়ানদের বিপক্ষে কিউইদের পাঁচ ম্যাচের সিরিজ শুরু বুধবার। নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দল- মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাকারি ফোকস, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জিমি নিশাম, রাচিন রাভিন্দ্রা, টিম রবিনসন, মিচেল হে, ন্যাথান স্মিথ, ইশ সোধি।

অনিমা/০৪ নভেম্বর ২০২৫,/সকাল ১১:৫০

▎সর্বশেষ

ad